Dark Mode
Saturday, 20 June 2026
ePaper   
Logo
যুবদল নেতাকে কুপিয়ে জখমের প্রতিবাদে বিএনপি'র বিক্ষোভ

যুবদল নেতাকে কুপিয়ে জখমের প্রতিবাদে বিএনপি'র বিক্ষোভ

গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কুয়াকাটা যুবদলের সাধারণ সম্পাদক, বাংলাভিশন টেলিভিশনের কলাপাড়া কুয়াকাটা প্রতিনিধি জহিরুল ইসলাম মিরনকে হত্যার উদ্দেশ্যে নৃশংস হামলার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৫ টায় বিএনপি'র দলীয় কার্যালয় থেকে উপজেলা বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক ও দক্ষিণ শেষে বিএনপির দলীয় কার্যালয়ে এসে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এ সময় উপজেলা বিএনপি'র সভাপতি হাজী হুমায়ূন শিকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুর রহমান টুলু বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সেলিম সিকদার, পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, সাংগঠনিক সম্পাদক তারেক আমান সুমন, উপজেলা যুবদলের আহ্বায়ক হারুন -অর- রশিদ, যুগ্ন আহবায়ক কবির মৃধা প্রমুখ।

এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপি'র সভাপতি গাজী ফারুক, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদারসহ উপজেলা বিএনপি,উপজেলা যুবদল, ছাত্রদল,স্বেচ্ছাসেবক দল,শ্রমিক দলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দুইদিন হয়ে গেল এখন পর্যন্ত কোনো আসামী সনাক্ত করতে পারেনি প্রশাসন। ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। দ্রুত আসামিদের গ্রেপ্তার করা না হলে উপজেলা বিএনপি'র পক্ষ থেকে লাগাতার কর্মসূচি দিতে বাধ্য হবো।

উল্লেখ্য, বাংলাভিশন টিভির কুয়াকাটা প্রতিনিধি ও কুয়াকাটা যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরনকে হত্যার উদ্দেশ্যে দুর্বৃত্তরা এলোপাথারিভাবে কুপিয়ে গুরুতর জখম করে। তিনি বর্তমানে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!