Dark Mode
Monday, 22 June 2026
ePaper   
Logo
যুক্তরাষ্ট্র ও ইরানকে ‘সমন্বিত পদক্ষেপ নিয়ে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার’ আহ্বান মাখোঁর

যুক্তরাষ্ট্র ও ইরানকে ‘সমন্বিত পদক্ষেপ নিয়ে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার’ আহ্বান মাখোঁর

বিশ্বসংবাদ ডেস্ক 

হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে যুক্তরাষ্ট্র ও ইরানকে সমন্বিতভাবে পদক্ষেপ নিতে সোমবার আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ।

এদিকে মার্কিন সামরিক বাহিনী হরমুজ প্রণালী থেকে বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপদে বের করে আনার জন্য নিরাপত্তা অভিযান অব্যাহত রেখেছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

আর্মেনিয়ায় ইউরোপীয় নেতাদের এক বৈঠকে মাখোঁ বলেন, ‘আমরা সর্বোপরি যা চাই তা হলো যুক্তরাষ্ট্র ও ইরানের একটি সমন্বিত পদক্ষেপ। এই পদক্ষেপ হরমুজ প্রণালী পুনরায় খোলার জন্য এটাই একমাত্র সমাধান।’

ফরাসি প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমরা এমন কোনো সামরিক অভিযানে অংশ নেব না, যার কাঠামো আমার কাছে অস্পষ্ট বলে মনে হয়।’ 

তিনি জানান, যুক্তরাজ্যের সঙ্গে মিলে ফ্রান্স একটি জোট গঠনের প্রচেষ্টা চালাচ্ছে, যার লক্ষ্য হলো— শান্তি প্রতিষ্ঠিত হলে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!