যুক্তরাষ্ট্রে ফাইজারের টিকা নিয়েও করোনায় আক্রান্ত নার্স!
নিজস্ব প্রতিবেদক, যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ফাইজারের টিকা গ্রহণ করার এক সপ্তাহ পর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন একজন মার্কিন নার্স। ৪৫ বছর বয়সী ম্যাথিউ ডব্লিউ গত ১৮ ডিসেম্বর ফাইজারের টিকা গ্রহণ করেন। কিন্তু এক সপ্তাহেরও বেশি সময় পর তিনি করোনাভাইরাসে আক্রান্ত হন।
এটা তেমন অনাকাঙ্ক্ষিত কিছু নয়। টিকা নেওয়ার পর প্রতিরোধ তৈরি হতে খানিকটা সময় লাগে বলে একজন স্বাস্থ্য বিশেষজ্ঞ এবিসি নিউজকে জানিয়েছেন।
ক্যালিফোর্নিয়ার দুটি হাসপাতালে কর্মরত ম্যাথিউ এবিসি নিউজকে বলেছেন, টিকা গ্রহণের পর একদিন তার বাহুতে যন্ত্রণা ছিল, তবে আর কোনও পার্শ্বপ্রতিক্রিয়া ছিল না। ঘটনার ৬ দিন পর বড়দিনে (২৫ ডিসেম্বর) এসে ম্যাথিউ হাসপাতালের কোভিড ইউনিটে কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে পড়েন। তার ঠান্ডা লাগতে থাকে এবং পরবর্তীতে পেশির ব্যথা ও ক্লান্তি শুরু হয়।
এবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার একদিনের মাথায় ম্যাথিউ একটি পরীক্ষাকেন্দ্রে গিয়ে করোনাভাইরাস পরীক্ষা করান এবং পজিটিভ শনাক্ত হন।
সান দিয়াগোর ফ্যামিলি হেলথ সেন্টারের একজন সংক্রামক রোগ বিশেষজ্ঞ ক্রিস্টিয়ান র্যামার্স অবশ্য একে তেমন অনাকাঙ্ক্ষিত মনে করছেন না। তিনি এবিসি নিউজকে বলেছেন, ‘আমরা ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালগুলো থেকে জানি যে, শরীরে সুরক্ষার প্রক্রিয়া শুরু হতে ভ্যাকসিন প্রয়োগের পর থেকে ১০ থেকে ১৪ দিন সময় লাগে। আমরা মনে করি, প্রথম ডোজ আপনাকে ৫০ শতাংশ সুরক্ষা দেয়। দ্বিতীয় ডোজ নেওয়ার পর আপনার ৯৫ শতাংশ সুরক্ষা নিশ্চিত হয়।’
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

