Dark Mode
Saturday, 20 June 2026
ePaper   
Logo
মৌলভীবাজার পুলিশ সুপার'র সাথে সাংবাদিকদের মতবিনিময়

মৌলভীবাজার পুলিশ সুপার'র সাথে সাংবাদিকদের মতবিনিময়

মৌলভীবাজার প্রতিনিধি

২৪'র গণ অভ্যুত্থ্যান ধরে রাখার বিষয়ে মৌলভীবাজার পুলিশ সুপার'র সাথে মৌলভীবাজার প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

(২৭ অক্টোবর) রোববার মৌলভীবাজার প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রেসক্লাবের আহবায়ক বকসি ইকবাল আহমদ'র সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক এসএম উমেদ আলীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন পিপিএম-সেবা।

অনুষ্ঠানে মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মাহবুবুর রহমান, সিনিয়র সাংবাদিক ডাঃ সাদিক আহমদ, সৈয়দ হুমায়েদ আলী শাহীন, বকসি মিছবাহ উর রহমান, সাবেক প্রেসক্লাব সভাপতি ও আজাদুর রহমান, নজরুল ইসলাম মুহিব, ফেরদৌস আহমেদ, প্রেসক্লাব সদস্য সচিব শেখ সিরাজুল ইসলাম সিরাজ, মোঃ আব্দুল ওয়াদুদ, মাহবুবুর রহমান রাহেল, আহমেদ ফারুক মিল্লাত, সাপ্তাহিক মৌলভীবাজার সমাচার'র ভারপ্রাপ্ত সম্পাদক আবদাল মাহবুব কোরাইশী, সাইফুল ইসলাম, মুক্তাদির হোসেন। উপস্থিত ছিলেন ডিএসবি'র ডিআইও মোঃ আজহারুল ইসলাম। অনুষ্ঠান শেষে প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সাংবাদিকগণ।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!