Dark Mode
Saturday, 20 June 2026
ePaper   
Logo
মেরিন সেক্টরে বৈষম্যবিরোধী ব্যবস্থাপনার বিরুদ্ধে ৫ দফা দাবী বিএমএমওএ

মেরিন সেক্টরে বৈষম্যবিরোধী ব্যবস্থাপনার বিরুদ্ধে ৫ দফা দাবী বিএমএমওএ

চট্টগ্রাম ব্যুরো

মেরিন সেক্টরে বৈষম্যবিরোধী ব্যবস্থাপনার বিরুদ্ধে ৫ দফা দাবি তুলেছে বাংলাদেশ মেরিন অফিসার্স এসোসিয়েশন (বিএমএমওএ)। নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক পদে স্বৈরাচারের দ্বারা নিগৃহীত মেরিন ক্যাপ্টেন শফিকুল্লাহকে নিয়োগ প্রদানের দাবিতে।

বুধবার (৯ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের আগ্রাবাদে সংগঠনটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবিগুলো জানান। বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স এসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন মো. আনাম চৌধুরী। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক মেরিন ইঞ্জিনিয়ার মো. শাখাওয়াত হোসেন।

গত জুলাইয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে বাংলাদেশ স্বৈরাচারমুক্ত হলেও ফ্যাসিবাদী প্রশাসন ব্যবস্থা থেকে মুক্ত হতে পারেনি বাংলাদেশের নৌ-সেক্টর। ২০০৯ সালের মার্চ মাসে তৎকালীন মহাপরিচালক মেরিন ক্যাপ্টেন শফিকুল্লাহকে জামায়াতে ইসলামী ট্যাগ লাগিয়ে নৌপরিবহন অধিদপ্তর মহাপরিচালক ও অজ্ঞাত মহলের নির্দেশনায় বিভিন্নভাবে দমন-পীড়ন ও কূটকৌশলের প্রয়োগ করে নৌ-সেক্টর ও বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলছে।

বর্তমান নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালককে অতিদ্রুত সময়ের মধ্যে প্রত্যাহার করে এই পদে স্বৈরাচারের দ্বারা নিগৃহীত মেরিন ক্যাপ্টেন শফিকুল্লাহকে নিয়োগ প্রদান করা দাবী জানান।

আরোও বলেন, আইএমও কর্তৃক প্রবর্তিত প্রায় ৫০-এর অধিক মেরিটাইম কনভেনশনের কোনো জ্ঞান ছাড়াই মেরিটাইম এডমিনিস্ট্রেশনের প্রধান বনে যাওয়া সব কাজের কাজী কমোডর মাকসুদ নৌ-বাণিজ্য অধিদপ্তরে পদোন্নতি যোগ্য ও নিয়োগযোগ্য প্রার্থী থাকা সত্ত্বেও সরকারকে উপযুক্ত কোন প্রার্থী নেই বলে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করেন।

এছাড়া নৌ প্রশাসনের গুরুত্বপূর্ণ পদ চিফ নটিক্যাল সার্ভেয়ার, চিফ ইঞ্জিনিয়ারিং সার্ভেয়ার, নটিক্যাল সার্ভেয়ার ও ডেপুটি নটিক্যাল সার্ভেয়ার পদ মন্ত্রণালয়ের অনীহা সত্ত্বেও মেরিনারদের বঞ্চিত করে ভিন্ন জায়গা থেকে অনুপযুক্ত লোক এনে পূরণ করার খেলায় মত্ত থাকেন। এতে বাংলাদেশের মেরিটাইম প্রশাসন আইএমওর প্রবর্তিত আইএমএসএএস অভিট পাস করতে পারবে না। ফলে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ বিশ্বে চলতে পারবে না। এতে মেরিনারদের বিশাল অংশ বেকার হয়ে পড়বে এবং দেশের সম্ভাবনাময় জাহাজ সেক্টরের মৃত্যু ঘটবে। তাই নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক দ্বারা অন্য সেক্টর থেকে অনুপোযুক্ত লোক এনে মেরিন প্রশাসনকে ধ্বংস করার ষড়যন্ত্র রুখতে হবে এবং উপযুক্ত প্রার্থীদের পদোন্নতি ও নিয়োগ প্রদান করতে হবে।

আইএমওর এসটিসিডব্লউ কনভেনশনের বিধান লঙ্ঘন করে তারা সকল একাডেমির কমান্ড্যান্ট ও প্রফেশনাল প্রশিক্ষকের পদ নৌ-বাহিনী দ্বারা পূরণ করার দাবি জানিয়েছেন। চট্টগ্রাম বন্দরের মেম্বার (হারবার) পদে পদোন্নতি যোগ্য উপযুক্ত প্রার্থীকে পদোন্নতি দেয়ার মাধ্যমে স্বৈরাচারী ব্যবস্থার বিনাশ করতে হবে।

বাংলাদেশের জাহাজ সেক্টরকে বিশ্বের দরবারে মর্যাদাপূর্ণ করার লক্ষ্যে নৌ সেক্টরের সংস্কার, পুনর্গঠন ও উন্নয়ন পরিকল্পনায় দেশ-বিদেশে সুনামের সাথে কাজ করা দক্ষ সিনিয়র মেরিনারদের সম্পৃক্ততা, অংশগ্রহণ ও পরামর্শ গ্রহণ নিশ্চিত করতে হবে।

সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সদস্য মেহেরুল করিম, ক্যাপ্টেন মালেক, আতাউল্লাহ খান, আতিক উল্ল্যাহ এবং এসোসিয়েশনের সদস্যবৃন্দ।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!