মুন্সিগঞ্জে কোস্ট গার্ড, মৎস্য অধিপ্তরের যৌথ অভিযান : প্রায় ৩৫ কোটি ৪৪ লক্ষ টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল , সুতার রিল জব্দ
মুন্সিগঞ্জ( দক্ষিণ) প্রতিনিধি
মুন্সিগঞ্জে বাংলাদেশ কোস্ট গার্ড ও মৎস্য অধিপ্তরের যৌথ অভিযান চালিয়ে বৃস্হপতিবার প্রায় ৩৫ কোটি ৪৪ লক্ষ টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল ও সুতার রিল জব্দ করেছে।
বৃহস্পতিবার বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় , গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ৮টায় কোস্ট গার্ড স্টেশন পাগলা ও মৎস্য অধিপ্তরের সমন্বয়ে মুন্সিগঞ্জের সদর থানাধীন দশকানি ও বড়বাড়ি সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় ৫ টি জাল তৈরির কারখানা ও ২ টি গোডাউনে তল্লাশি করে প্রায় ৩৫ কোটি ৪৩ লক্ষ ৭৫ হাজার টাকা মূল্যের ১ কোটি ৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল এবং জাল তৈরির কাজে ব্যবহৃত ৭০ হাজার পিস সুতার রিল জব্দ করা হয়।
পরবর্তীতে জব্দকৃত অবৈধ জাল এবং সুতার রিলসমূহ সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিনষ্ট করা হয়।
মৎস্যসম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

