Dark Mode
Saturday, 20 June 2026
ePaper   
Logo
মুক্তিযোদ্ধা কোটায় চাকরিপ্রাপ্তদের তথ্য সংগ্রহ শুরু

মুক্তিযোদ্ধা কোটায় চাকরিপ্রাপ্তদের তথ্য সংগ্রহ শুরু

নিজস্ব প্রতিবেদক

মুক্তিযোদ্ধা কোটায় চাকরিপ্রাপ্তদের তথ্য পেতে সব মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৩ আগস্ট) মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা যায়।

১৫ আগস্ট অন্যান্য মন্ত্রণালয়ের সচিবকে চিঠি দিয়ে এ তথ্য চাওয়া হয়।

জানা যায়, চিঠিতে একটি ছকও উল্লেখ করেছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়। ছকে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত ব্যক্তির নাম, পদবি ও শ্রেণি উল্লেখ করতে বলা হয়েছে।

বাবার নাম ও পুরো ঠিকানা; যার মুক্তিযোদ্ধা সনদ বা গেজেটের পরিপ্রেক্ষিতে নিয়োগ পেয়েছেন তাঁর নাম ও ঠিকানা; মুক্তিযোদ্ধার সনদ ও গেজেট নম্বর এবং কত তারিখে নিয়োগপ্রাপ্ত হয়েছেন তার তথ্যও জানাতে হবে।

চিঠি পাওয়ার পর ইতোমধ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও তাদের অধীন দপ্তর থেকে এ তথ্য তৈরির কাজ শুরু হয়েছে। এ বিষয়ে আলাদা চিঠিও দিয়েছেন সংশ্লিষ্টরা।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!