মুকসুদপুরে অটোভ্যানের চাকায় গলারওড়না পেঁচিয়ে এক সন্তানের জননীর মৃত্যু
গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ২৮ মে বুধবার এক মর্মান্তিক দুর্ঘটনায় এক সন্তানের জননী আন্না বেগম (২০) অটোভ্যানে যাত্রার সময় তাঁর গলায় ওড়না পেঁচিয়ে মৃত্যুবরণ করেছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়নের লোহাইড় (উত্তরপাড়া) গ্রামের আক্কাস শেখের মেয়ে ও সোহেল মুন্সীর স্ত্রী আন্না বেগম (২০) ২৮ মে বুধবার লোহাইড় বাবার বাড়ী থেকে ফেরার পথে মুকসুদপুর টেকেরহাট সড়কের বাটিকামারী নামক স্থানে চলন্ত অটোভ্যানে তাঁর ওড়না পিছনের চাকার সাথে জড়িয়ে সে রাস্তায় পড়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালীন সময়ে তিনি দেড় বছরের একটি ছেলে শিশু সন্তান রেখে গেছেন।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

