Dark Mode
Saturday, 20 June 2026
ePaper   
Logo
মানসিক স্বাস্থ্য সুরক্ষা প্রকল্পের পিআইসি সভা অনুষ্ঠিত

মানসিক স্বাস্থ্য সুরক্ষা প্রকল্পের পিআইসি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

জুলাই বিপ্লবে অংশ নেওয়া আহত ও অন্যান্য শিক্ষার্থীদের কাউন্সিলিং জরুরি বলে মনে করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। রংপুরে আবু সাঈদের মিছিল ও গণঅভ্যুত্থানে অংশ নেওয়া অনেকের মধ্যে মেন্টাল ডিজঅর্ডার হওয়ার আশঙ্কা রয়েছে। ট্রমা থেরাপিসহ তাদের যথাযথ ট্রিটমেন্ট সহায়তা দিতে হবে।

মঙ্গলবার ইউজিসির সভাকক্ষে ইউজিসি ও ইউনেস্কোর যৌথ উদ্যোগে বাস্তবায়নাধীন ‘সামাজিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা’ প্রকল্পের পিআইসি সভায় বক্তারা এমন অভিমত দেন।

বুধবার ইউজিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে সভাপতিত্ব করেন ইউজিসি সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন। তিনি বলেন, জুলাই-আগস্ট বিপ্লবে অংশগ্রহণ করা শিক্ষার্থীরা ভয়ঙ্কর ট্রমার মধ্যে রয়েছে। শিক্ষার্থীদের এ অবস্থা থেকে বের করে আনতে হলে কাউন্সিলিং সেবা অতীব জরুরি। শিক্ষার্থীদের মানসিকভাবে ভালো রাখা এবং আস্থার পরিবেশ তৈরি করা গেলে এ সংকট দূর করা সম্ভব হবে।

প্রকল্পের কার্যক্রমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতার শিকার দেশের ২২টি পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১০ হাজার শিক্ষার্থীকে মানসিক স্বাস্থ্যসেবা দেওয়ার বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। প্রকল্পে ঢাকা, সিলেট, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা অঞ্চলের নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়সমূহের শিক্ষার্থীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা এবং শিক্ষায় তাদের পূর্ণ মনোনিবেশ নিশ্চিত করার প্রয়োজনীয় কার্যক্রম বাস্তবায়নের লক্ষ নির্ধারণ করা হয়েছে।

সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ কামরুজ্জামান মজুমদার, অধ্যাপক ড. মেহজাবিন হক, অধ্যাপক ড. শাফিউন নাহিন শিমুল, ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলাম, পরিচালক মোছা. জেসমিন পারভীন, অতিরিক্ত পরিচালক মুহম্মদ নাজমুল ইসলাম ও আকরাম আলী খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সৈয়দ তানভীর রহমান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. তাবাসসুম আমিনা, ছাত্র সমন্বয়ক তারেকুল ইসলাম ও উমামা ফাতেমা, ইউনেস্কোর প্রোগ্রাম অফিসার রাজু দাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় শিক্ষার্থীদের প্রয়োজন যাচাই করে কাউন্সেলিং সেবা দেওয়া এবং চলতি ফেব্রুয়ারি মাসে একটি ফ্রেমওয়ার্ক তৈরি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধি কমিটিতে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় অধ্যাপক মেহজাবিন হক বলেন, আন্দোলনে আহত শিক্ষার্থীদের মনোদৈহিক চাপ তাদের ওপর প্রভাব ফেলেছে। রংপুরে আবু সাঈদের মিছিল ও গণঅভ্যুত্থানে অংশ নেওয়া অনেকের মধ্যে মেন্টাল ডিজঅর্ডার হওয়ার আশঙ্কা রয়েছে। ট্রমা থেরাপিসহ তাদের যথাযথ ট্রিটমেন্ট সহায়তা দিতে হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা বলেন, আন্দোলনের পরে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় কিছু কাজ হয়েছিল। তবে, সরকারি সহায়তায় মানসিক স্বাস্থ্য উন্নতিতে তেমন কাজ হয়নি।

তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!