Dark Mode
Monday, 22 June 2026
ePaper   
Logo
মাঙ্কিপক্স : বিমানবন্দর পরিদর্শন করলেন বেবিচক চেয়ারম্যান

মাঙ্কিপক্স : বিমানবন্দর পরিদর্শন করলেন বেবিচক চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক

মাঙ্কিপক্স রোধে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রস্তুতি জানতে বিমানবন্দর পরিদর্শন করেছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া।

রোববার দুপুরে তিনি বিমানবন্দর পরিদর্শন করেন।

এসময় বেবিচক চেয়ারম্যান মাঙ্কিপক্সের সম্ভাব্য প্রাদুর্ভাবের বিরুদ্ধে প্রস্তুতি গ্রহণের ওপর জোর দেন। তিনি বিমানবন্দর সুরক্ষার বিভিন্ন স্থান পরিদর্শন, স্বাস্থ্য ব্যবস্থাপনা টিমের সঙ্গে আলোচনা এবং যাত্রীদের সুরক্ষার জন্য নেওয়া পদক্ষেপগুলো মূল্যায়ন করেন।

বেবিচক চেয়ারম্যান বর্তমানে গৃহীত পদক্ষেপের ওপর সন্তুষ্টি প্রকাশ করে বলেন, আমরা সবাই যৌথ প্রচেষ্টার মাধ্যমে এই সংক্রামককে রোধ করব। তবে এক্ষেত্রে তিনি সব যাত্রীদের সহযোগিতা কামনা করেন।

অবশেষে তিনি সব স্বাস্থ্য ব্যবস্থাপনা টিম এবং বিমানবন্দর কর্তৃপক্ষকে সতর্ক থেকে কাজ চালিয়ে যেতে এবং স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। এছাড়া তিনি কর্তব্যরত কর্মকর্তা-কর্মচারীগণের মধ্যে সুরক্ষা সামগ্রী গ্লাভস, মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন।

পরিদর্শনের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদস্য (পরিচালনা ও পরিকল্পনা), সদস্য (প্রশাসন), সদস্য (অর্থ), হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এর নির্বাহী পরিচালকসহ বেবিচক এর বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।

এছাড়া বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া বিকেল ৩টায় বেবিচক অডিটোরিয়ামে সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।

সভায় তিনি কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে মতামত গ্রহণ করেন ও তার সম্ভাব্য সমাধান সম্পর্কে তাদেরকে অবহিত করেন এবং সবাইকে টিম ওয়ার্কের মাধ্যমে বেবিচক এর উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!