Dark Mode
Saturday, 20 June 2026
ePaper   
Logo
মতিয়া চৌধুরীর মৃত্যুতে যুক্তরাষ্ট্র আ. লীগ ও সহযোগী সংগঠনের এর শোক

মতিয়া চৌধুরীর মৃত্যুতে যুক্তরাষ্ট্র আ. লীগ ও সহযোগী সংগঠনের এর শোক

যুক্তরাষ্ট্র ব্যুরো

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর একটি হাসপাতালে বুধবার (১৬ অক্টোবর ২০২৪) দুপুরে তিনি মারা যান।

৮২ বছর বয়সী মতিয়া চৌধুরী বেশ কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন। তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বাংলাদেশের রাজনীতিতে ‘অগ্নিকন্যা’ হিসেবে পরিচিত মতিয়া চৌধুরীর জন্ম পিরোজপুরে ১৯৪২ সালের ৩০ জুন। তিনি সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন।

১৯৬০–এর দশকে পাকিস্তানের সামরিক স্বৈরশাসক আইয়ুব খানের বিরুদ্ধে ছাত্র-জনতার যে আন্দোলন-সংগ্রাম শুরু হয়, তাতে মতিয়া চৌধুরী সক্রিয়ভাবে অংশ নেন। আইয়ুব খানের আমলে চারবার কারাবরণ করেন। ১৯৬৫ সালে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি নির্বাচিত হন।

স্বাধীনতার পর মতিয়া চৌধুরী আওয়ামী লীগে যোগ দেন। এরপর বিভিন্ন আন্দোলনে রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি সামরিক বিভিন্ন সরকারের সময় কারাবরণ করেন।

১৯৯৬ ও ২০০৯ এবং ২০১৪ সালে আওয়ামী লীগ শাসনামলে কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর তিনি জাতীয় সংসদের সংসদ উপনেতা হিসেবে দায়িত্ব পালন করেন।

মতিয়া চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ড. প্রদীপ রঞ্জন কর, আমেরিকা-বাংলাদেশ এলায়েন্সের প্রেসিডেন্ট ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এমএ সালাম, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা রমেশ নাথ, সাংগঠনিক সম্পাদক আবদুর রহিম বাদশা, মহিউদ্দিন দেওয়ান,আবুল হাসিব মামুন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী সিদ্দিকী, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শাহ মোঃ বখতিয়ার আলী, মানবাধিকার বিষয়ক সম্পাদক মিসবাহ আহমেদ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ফরিদ আলম, শিক্ষা বিষয়ক সম্পাদক এম এ করিম জাহাঙ্গীর, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম, নির্বাহী সদস্য কায়কোবাদ খান, আশাফ মাসুক, সাংবাদিক হেলাল মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা শওকত আকবর রিচি, বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন, বীর মুক্তিযোদ্ধা ইসনাইল খান আনসারী, বীর মুক্তিযোদ্ধা খুরশিদ আনোয়ার বাবলু, বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম চেীধুরী, বীর মুক্তিযোদ্ধা শরাফ সরকার,বীর মুক্তিযোদ্ধা ডাঃআবদুল বাতেন, বীর মুক্তিযোদ্ধা বিএম জাকির হোসেন হিরু, বীর মুক্তিযোদ্ধা ও লেখক সিরাজুল ইসলাম সরকার,বীর মুক্তিযোদ্ধা আলাউদদিন সরদার, শহিদুল ইসলাম,শামসুল আবেদীন, খুরশেদ খন্দকার,আমিনুল ইসলাম কলিনস, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা আকতার হোসেন,ওসমান গনি,সুহীস বডুয়া হাসু,বিশজিৎ সাহা,খসরুল আলম,কফিল চৌধুরী, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সহ সভাপতি শেখ আতিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সাবেক কেন্দ্রীয় সদস্য আবদুল ওয়াহাব জোয়ারদার,নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত তালুকদার, কানেক্টিকাট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন চৌধুরী, যুগম সাধারণ সম্পাদক আরিফুর রহমাম আরিফ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা শ্যামল কান্তি চন্দ, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের যুগম সাধারণ সম্পাদক রুমান আকতার, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সভাপতি জেড এ জয়, যুক্তরাষ্ট্র যুবলীগের যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন, শাহ সেলিম, শেখ হাসিনা মঞ্চের’ সভাপতি জালালউদ্দিন জলিল, যুগ্ম সম্পাদক দেলওয়ার হোসেন মোল্লা, শফিকুল ইসলাম, জাহিদুল ইসলাম সেলিম ও আলাউদ্দিন প্রমুখ।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!