মতলব উত্তরের দূর্গাপুর ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী খন্দকার মানিকের উঠান বৈঠক
মতলব (চাঁদপুর) প্রতিনিধি
মতলব উত্তর উপজেলার দূর্গাপুর ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি খন্দকার মানিকের উদ্যেগে উঠান বৈঠক অননুষ্ঠিত হয়।
৮ অক্টোবর শুক্রবার বিকেলে খালপার দূর্গাপুর গ্রামে উঠান বৈঠকে আলোচনা সভায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী খান্দকার মানিক বলেন, আমি আওয়ামী পরিবারের সন্তান। আওয়ামীলীগ আমার রক্তের সাথে মিশে আছে। আমি বঙ্গবন্ধুর আর্দশের সৈনিক। আওয়ামীলীগের সভাপতি দেশরত্ন প্রধান মন্ত্রীর শেখ হাসিনার নির্দেশে কাজ করে যাচ্ছি।
দূর্গাপুর ইউনিয়নবাসীর সুখে দুখে আমি সব সময় পাশে ছিলাম আছি এবং থাকবো। মানুষের সেবায় কাজ করে যেতে চাই। আগামী ইউপি নির্বাচনে দূর্গাপুর ইউনিয়ন থেকে আমি একজন নৌকার সম্ভাব্য প্রার্থী। আমি আশা করি শেখ হাসিনা আমাকে নৌকা প্রতিক দিবে। যদি নৌকা প্রতিক পাই তাহলে আপনাদেরই দোয়ায় ইনশাল্লাহ জয়ী হবো। আর আমি জয়ী হই তাহলে দূর্গাপুর ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো।
উঠান বৈঠকে উন্মুত্ত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, আওয়মীলীগ নেতা, হাসমত আলী প্রধান, নূরুল ইসলাম, সাইদুল মাস্টার, সেলিম মুন্সি,কবির হোসেন প্রধান, বাচ্চু মোল্লা,হাবিব উল্লাহ মিয়াজী, আলমগীর মোল্লা, রেজাউল করিম, ছাত্রলীগ নেতা রাসেল মুন্সী, শরীফ মোল্লা,জহির প্রধান,সাকিব প্রধান প্রমুখ।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

