ভোলায় সন্ত্রাসীদলের প্রধান নান্নু মিয়া ও তার ছেলে আরিফ অস্ত্রসহ আটক
ভোলা প্রতিনিধি
ভোলা সদরে কুখ্যাত সন্ত্রাসীদলের প্রধান নান্নু মিয়া এবং তার ছেলে আরিফ কে ২ টি আগ্নেয়াস্ত্র এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শুক্রবার (২০ সেপ্টেম্বর ২০২৪) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মোঃ সিয়াম-উল-হক এ তথ্য জানান
তিনি বলেন, বেশকিছুদিন ধরে ভোলা জেলার সদর উপজেলাধীন স্টেডিয়াম সংলগ্ন এলাকাসহ মদনপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা এবং চরে এ কে এম নাসিরউদ্দিন নান্নু মিয়া এর নেতৃত্বে একটি দুর্ধর্ষ সন্ত্রাসী দল স্থানীয় জনসাধারণকে জিম্মি করে চাঁদাবাজী, জমিদখল ও বিভিন্ন অপকর্ম পরিচালনা করে আসছিল বলে জানা যায়। ভুক্তভোগী স্থানীয় জনসাধারণ কোস্ট গার্ডের নিকট সাহায্য চাইলে বিভিন্নভাবে প্রাণ নাশের হুমকির সম্মুখীনও হয়েছে বলে জানা যায়।
পরবর্তীতে, গোপন সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার রাত ০২৩০ ঘটিকা হতে সকাল ০৬০০ ঘটিকা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন, বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ পুলিশ এর সমন্বয়ে যৌথ বাহিনীর একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভোলা জেলার সদর উপজেলাধীন আবহাওয়া অফিস রোডস্থ মিয়াজী বাড়ি তল্লাশী করতঃ কুখ্যাত সন্ত্রাসী এ কে এম নাসিরউদ্দিন নান্নু মিয়া (৬২) এবং তার ছেলে মোঃ আরিফ (৩৩) কে ০২ টি আগ্নেয়াস্ত্র (দেশীয় পাইপ গান), ১০টি দেশীয় অস্ত্র (০৫টি রামদা, ০৪টি দা, ০১টি শাবল) এবং ০২টি মোবাইলসহ আটক করা হয়। আটককৃত সন্ত্রাসী নান্নু মিয়া ভোলা জেলার সদর উপজেলাধীন আবহাওয়া অফিস রোডস্থ মিয়াজী বাড়ির বাসিন্দা মৃত ইসমাইল মিয়া এর ছেলে।
তিনি আরও বলেন, পরবর্তীতে আটককৃত সন্ত্রাসীদ্বয়কে জব্দকৃত আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র ও সকল আলামতসহ ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

