Dark Mode
Sunday, 21 June 2026
ePaper   
Logo
ভোলায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ১ জন দুর্ধর্ষ ডাকাত এবং ১ জন কুখ্যাত সন্ত্রাসীকে আটক

ভোলায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ১ জন দুর্ধর্ষ ডাকাত এবং ১ জন কুখ্যাত সন্ত্রাসীকে আটক

ভোলা প্রতিনিধি

ভোলায় ০২ টি পৃথক অভিযানে ০২ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ০৭ রাউন্ড তাজা গোলা ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ০১ জন দুর্ধর্ষ ডাকাত এবং ০১ জন কুখ্যাত সন্ত্রাসীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

সোমবার (৭ অক্টোবর ২০২৪) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি তথ্য জানান।

তিনি বলেন, বেশকিছুদিন ধরে ভোলা জেলার সদর উপজেলাধীন তুলাতলি ও ইলিশা এলাকার মেঘনা নদীতে এবং তৎসংলগ্ন চরে মোঃ কামাল এর নেতৃত্বে একটি কুখ্যাত ডাকাত এবং মোসলেহ উদ্দিন এর নেতৃত্বে একটি সন্ত্রাসী দল স্থানীয় জনসাধারণ এবং জেলেদের জিম্মি করে চাঁদাবাজী, জমিদখল ও বিভিন্ন অপকর্ম পরিচালনা করে আসছিলো বলে জানা যায়। ভুক্তভোগী স্থানীয় জনসাধারণরা কোস্ট গার্ডের নিকট সাহায্য চাইলে কোস্ট গার্ড উক্ত এলাকাসমূহে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে।

ফলশ্রুতিতে, গোপন সংবাদের ভিত্তিতে আজ ০৭ অক্টোবর সোমবার আনুমানিক রাত ০০৩০ ঘটিকা হতে ০৩৩০ ঘটিকা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি বেইস ভোলা কর্তৃক কোস্ট গার্ড ও বাংলাদেশ পুলিশ এর সমন্বয়ে ভোলা জেলার সদর উপজেলাধীন দক্ষিণ দিঘলদী ইউনিয়ানের রাড়ী বাড়ি এবং সদর উপজেলাধীন ইলিশা বাজার সংলগ্ন এলাকায় ০২ টি পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উক্ত এলাকা হতে পৃথক দুইটি বাড়ি তল্লাশী করতঃ ০২ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ০৭ রাউন্ড তাজা গোলা, বিপুল পরিমান দেশীয় অস্ত্র ও ০১ টি মোবাইলসহ দুর্ধর্ষ কালা ডাকাত বাহিনীর সক্রিয় সদস্য মোঃ কামাল (৫০) এবং কুখ্যাত সন্ত্রাসী মোসলেহ উদ্দিন (৫৬) কে আটক করা হয়।

তিনি আরও বলেন, আটককৃত ডাকাত ও সন্ত্রাসী ভোলা জেলার সদর উপজেলার বাসিন্দা। পরবর্তীতে আটককৃত ব্যাক্তিদ্বয়কে জব্দকৃত সকল আলামতসহ ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!