Dark Mode
Monday, 22 June 2026
ePaper   
Logo
ভূরুঙ্গামারীতে মোবাইল না দেওয়ায় বোনের সাথে অভিমান করে ভাইয়ের আত্মহত্যা

ভূরুঙ্গামারীতে মোবাইল না দেওয়ায় বোনের সাথে অভিমান করে ভাইয়ের আত্মহত্যা

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মোবাইল দেখতে না দেওয়ায় বোনের সাথে অভিমান করে সোহাগ মিয়া (১০) নামের এক মাদ্রাসা ছাত্রের আত্নহত্যা করার ঘটনা ঘটেছে।

মৃত কিশোর সোনাহাট আল কারিম ইসলামি একাডেমির তৃতীয় শ্রেণির ছাত্র বলে জানাগেছে । সে উপজেলার সোনাহাট ইউনিয়নের বিএসসি মোড় এলাকার সজল মিয়ার ছেলে।

পরিবারের বরাত দিয়ে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মাইনুল ইসলাম লিটন জানান, মৃত কিশোর একজন মাদ্রাসা ছাত্র। তার মোবাইলের প্রতি খুব আসক্তি ছিলো। সোমবার সকালে তার ছোট বোনের সাথে মোবাইল দেখা নিয়ে ঝগড়া বাধে।

পরে ছেলেটির বাবা মোবাইল ফোনটি বন্ধ করে লুকিয়ে রেখে কাজে যায়। সোহাগ মোবাইল না পেয়ে রুমে ঠুকে কান্নাকাটি করে একপর্যায়ে গলায় ওরনা পেছিয়ে আত্নহত্যা করে।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!