Dark Mode
Saturday, 20 June 2026
ePaper   
Logo
বোয়ালখালী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে প্রথমবারের মতো রক্ত পরিসঞ্চালন শুরু

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে প্রথমবারের মতো রক্ত পরিসঞ্চালন শুরু

বিপ্লব দাস, বোয়ালখালী (চট্টগ্রাম)

চট্টগ্রামের বোয়ালখালীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জাফরিন জাহেদ জিতি'র নির্দেশে ও আবাসিক মেডিকেল অফিসার ডা. সুফিয়ানের তত্ত্বাবধানে, ব্লাড গ্রুপিং, স্ক্রিনিং, ক্রস ম্যাচিং ও সেইফ ব্লাড ট্রান্সফিউশনসহ সকল কার্যক্রম সম্পন্ন হয়। মেডিকেল টেকনোলজিস্ট জুয়েল কার্যক্রমটি সম্পন্ন করেন ৷

বুধবার (৫ মার্চ) প্রথম ৫৬ বছর বয়স্ক একজন রোগীকে রক্ত পরিসঞ্চালন করা হয়।

পশ্চিম কদুরখীল এলাকার ১৮ বছর বয়স্ক তরুণ খালেদ অপারেশন পূর্ববর্তী রক্তশূণ্যতায় ভোগা একজন রোগীকে রক্তদান করেন।

বোয়ালখালীতে সরকারি বেসরকারি পর্যায়ে এটিই প্রথম রক্ত পরিসঞ্চালন। রোগীটি পাঠিয়েছেন অত্র স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (অর্থোপেডিকস) ডা.স্বরূপানন্দ।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!