বেতাগীতে বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচনে ভোটার তালিকা প্রনয়ণে অনিয়ম
বেতাগী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার বেতাগীতে কুমড়াখালী শশীভ’ষন মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচনে ভোটার তালিকা প্রনয়নে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।
জানা গেছে, উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের কুমড়াখালী শশীভ’ষন মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন‘২০২৪ উপলক্ষে প্রণীত শিক্ষক শ্রেণির ভোটার তালিকায় বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক দীপক কুমার রায় (২৮৮২৫৯), সহকারি শিক্ষক বিনয় ভ’ষণ হাজারা (২৯২৮৪৯) ও হিন্দু ধর্মীয় শিক্ষক শিখা রানী অনিয়মের আশ্রয় নিয়ে এই ৩ সিনিয়র শিক্ষকের নাম বাদ দেওয়া হয়েছে। এ নিয়ে ইতোমেধে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং প্রতিষ্ঠানের সভাপতির‘র কাছে লিখিত অভিযোগ করা হয়েছে।
বঞ্চিত শিক্ষকরা অভিযোগ করেন, প্রধান শিক্ষক সম্পূর্ণ অনিয়মের আশ্রয় নিয়ে অসৎ উদ্দেশ্যে স্বেচ্ছাচারিতা করে ভোটার তালিকায় তাদের নাম অন্তভর্’ক্ত করেন নি এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন তা প্রকাশ না করে যাতে সুষ্ঠুভাবে ও সঠিক সময় নির্বাচন অনুষ্ঠান না হয় সেই পায়তারা করছে।
শিক্ষার্থী অভিভাবক ননী ভ’ষন অধিকারীসহ একাধিক অভিভাবক অভিযোগ করেন, বঞ্চিত শিক্ষকদের নাম অন্তভর্’ক্ত করণে সমস্যা কোথায় তা তাদের বোধগম্য নয়। এ জন্য তারা চরম ক্ষোভ প্রকাশ করেছেন।
প্রধান শিক্ষকের নানা অনিয়ম, বিধিবহিভূতকর্মকান্ড ও স্বেচ্ছাচারিতার কারণে বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মো: আলমগীর হোসেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের নিকট ইতোমধ্যে সভাপতির পদ থেকে অব্যহতি চেয়ে পদত্যাগপত্র দাখিল করেন।
এ বিষয় কুমড়াখালী শশীভ’ষন মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং এডহক কমিটির সভাপতি মো: আলমগীর হোসেন বলেন, প্রধান শিক্ষকের স্বেচ্ছাচারিতার কারণে বিদ্যালয়ের সভাপতির পদ থেকে অব্যহতি চেয়ে পদত্যাগপত্র দিতে বাধ্য হয়েছি।
ভোটার তালিকায় বঞ্চিত শিক্ষকদের নাম অন্তভর্’ক্ত করণে আইনগত তাদের অধিকার রয়েছে। তাই তাকে এ বিষয় অনুরোধ করে ছিলাম। কিন্ত তিনি কোন কথাই শুনছেন না বরং নানা টালবাহনা করে আসছেন।
জানতে চাইলে কুমড়াখালী শশীভ’ষন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মঈনুল ইসলাম বলেন, ‘ভোটার তালিকা প্রনয়নের আইনের কোন ব্যতয় হয়নি। শুনেছি কতিপয় শিক্ষক এনিয়ে অভিযোগ করেছেন। তবে অভিযোগ দিয়ে কোন লাভ নেই। যা কিছু করা হয়েছে তা আইন মেনেই করেছি।
বেতাগী মাধ্যমিক শিক্ষা অফিসার পদে বর্তমানে দায়িত্বরত উপজেলা একাডেমিক সুপারভাইজার মো: মাসুদুর রহমান বলেন, ত্রæটিযুক্ত ভোটার তালিকা দিয়ে নির্বাচন অনুষ্ঠানের কোন সূযোগ নেই। অনিয়মের আশ্রয় নিয়ে ভোটার তালিকা করা হয়ে থাকলে তা বাতিল করে নির্বাচন অনুষ্ঠান করতে হবে।
বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মো: ফারুক আহমদ বলেন,‘ অভিযোগ পেয়েছি। তা যাচাই-বাছাই করা হচ্ছে। সংশ্লিস্টদের সাথে কথা বলে প্রতিষ্ঠানটি যাতে স্ষ্ঠুুভাবে পরিচালিত হয়। এ জন্য এ সংকট সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

