Dark Mode
Monday, 22 June 2026
ePaper   
Logo
বেতাগীতে পুলিশের অভিযান, বিএনপির দুই নেতা-কর্মী আটক

বেতাগীতে পুলিশের অভিযান, বিএনপির দুই নেতা-কর্মী আটক

বেতাগী (বরগুন) প্রতিনিধি

বরগুনার বেতাগী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পৌর বিএনপির যুগ্ম আহব্বায়ক এস.এম নুরুল ইসলাম পান্না ও পৌর যুবদলের যুগ্ম আহব্বায়ক মো. মিন্টু মিয়াকে আটক করেছে পুলিশ। শনিবার (২৮ অক্টেবার) দুপুরে তাদেরকে বরগুনায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শুক্রবার রাত থেকে ভোর পর্যন্ত পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের বাড়িতেও রাতভর তল্লাশি অভিযান চালায় পুলিশ।

তবে পুলিশের দাবি, রুটিন মাফিক আসামীদের ধরতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। কিন্তু বিএনপি নেতাদের ভাষ্য, সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ঢাকায় ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে যোগ দিতে বাধা এবং হয়রানি করতে তাঁদের আটক করা হয়েছে।

বেতাগী উপজেলা বিএনপি সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার রাতে উপজেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক মামুন পারভেজ আসাদ, পৌর যুবদলের সাবেক আহব্বায়ক মেহেদী হাসান কোয়েল, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহব্বায়ক আব্দুর রহিম সিকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক মাহামুদুল হাসান সোহাগসহ শীর্ষ নেতাদের বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ। তারা সবাই সমাবেশের জন্য ঢাকাতে অবস্থান করায় পুলিশ তাদের কাউকেই বাড়িতে পায়নি।

বেতাগী পৌর বিএনপির যুগ্ম আহব্বায়ক খালেকুজ্জামান রুবেল বলেন, শুক্রবার রাতে আমার বাড়িতে পুলিশ এসে আমার খোঁজ করে। তবে আমি বাড়িতে ছিলাম না। শুনেছি তারা বিএনপির অন্য নেতা কর্মিদের বাড়িতেও তল্লাশি চালিয়েছে।

বেতাগী উপজেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক মামুন পারভেজ আসাদের বাবা মো. আব্দুল মজিদ বলেন, শুক্রবার রাত ১২ টার সময় হঠাৎ আমার বাসায় পুলিশ আসে। এ সময় তারা আমার ছেলে কোথায় আছে জানতে চায়। আমি তাদের জানাই আমার ছেলে ঢাকা সমাবেশে গিয়েছে। এসময় তারা ঘরের পিছনের দরজা আটকিয়ে ঘরে প্রবেশ করে সমস্ত ঘর তল্লাশি করে।

নাম প্রকাশে অনিচ্ছুক বেতাগী উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের একাধিক নেতা-কর্মীরা বলেন, ‘বিএনপির দলীয় বড় কোনো কর্মসূচি কিংবা নির্বাচন এলেই পুলিশের এমন তল্লাশি অভিযান শুরু হয়। আটক এড়াতে তখন বাড়ি ছেড়ে আমাদের অন্যত্র অবস্থান করতে হয়।’
বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, কিছুদিন আগে পৌরশহরের বঙ্গবন্ধু কমপ্লেক্সে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর করা হয়। সেই মামলায় ওই দুইজনকে আটক করে তাঁদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে। তবে কোন নেতা কর্মীকে হয়রানি করা হয়নি।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!