Dark Mode
Saturday, 20 June 2026
ePaper   
Logo
বেতাগীতে টিকা প্রয়োগে ইতিবাচক বিষয় তুলে ধরার প্রতি গুরুত্বারোপ

বেতাগীতে টিকা প্রয়োগে ইতিবাচক বিষয় তুলে ধরার প্রতি গুরুত্বারোপ


বেতাগী (বরগুনা) প্রতিনিধি


বেতাগীতে করোণা ভাইরাস (কোভিট-১৯) সম্পর্কিত এক সভা অনুষ্ঠিত হয়। সভায় করোনার সংক্রমণ নিয়ন্ত্রণ সরকারের বড় অর্জন উল্লেখ করে এ অর্জনকে ধরে রাখার জন্য স্বাস্থ্যবিধি মেনে কাজ করতে এবং টিকা প্রয়োগে ইতিবাচক বিষয় তুলে ধরতে সবার প্রতি গুরুত্বারোপ করা হয়।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার ও কমিটির সভাপতি সুহৃদ সালেহীনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কমিটির উপদেষ্টা মাকসুদুর রহমান ফোরকান।
উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ও কমিটির সদস্য সচিব ডা: তেন মং- এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, বরগুনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুর রাজ্জাক খান, বেতাগী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: আব্দুস সালাম, মেডিকেল অফিসার ডা: আবুল কাশেম, বেতাগী প্রেসক্লাবের আহবায়ক সাইদুল ইসলাম মন্টু, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মো: কামরুজ্জামান, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মাসুদুর রহমান, সহকারি উপজেলা প: প: কর্মকর্তা মো: দেলোয়ার হোসেন ও সহকারি প্রোগ্রামার ফাইজুল হক আরিফ সহ অন্যান্যরা।

 

 

Comment / Reply From

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!