বেতাগীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
বেতাগী ( বরগুনা) প্রতিনিধি
ওয়ালটন প্লাজা বেতাগী শাখার উদ্যোগে এবং মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টারের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত। ২৪ জুন ( বুধবার) উপজেলা পরিষদের গেটের সামনে বুথের মাধ্যমে মেডিকেল ক্যাম্পে সকাল থেকে বিকাল ৫ টা পর্যন্ত প্রায় দেড় শতাধিক মানুষকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ওয়ালটনের এরিয়া ম্যানেজার মো: আবদুস সেলিম। উপস্থিত ছিলেন বেতাগীর ব্রাঞ্চ ম্যানেজার মো: সোহেল রানা এবং মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মো : শাহাদাৎ হোসেন (মুন্না), সাংবাদিক মো: আরিফুর রহমান প্রমুখ৷
রোগী দেখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: মো: সগীর হোসেন, এমবিবিএস ( সিইউ), বিসিএস (স্বাস্থ্য)।
এরিয়া ম্যানেজার মো: সোহেল রানা বলেন, " ওয়ালটন শুধু ব্যবসাই করে না তার পাশাপাশি কাস্টমারদের স্বাস্থ্যগত ও মানবিক দিক বিবেচনা করে বেতাগীসহ সারা বাংলাদেশে আজকে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে "।
ক্যাম্পে চিকিৎসা সেবা নিতে আসা আজাহার উদ্দিন (৬০ ) বলেন " এটা অবশ্যই মহৎ উদ্যোগ , এর মাধ্যমে গ্রামের অসহায় ও গরীব মানুষ এই ক্যাম্পের মাধ্যমে উপকৃত হবে, এজন্য ওয়ালটন কতৃপক্ষকে ধন্যবাদ ।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?
হ্যাঁ
না
মন্তব্য নেই
0%
0%
0%
Popular Posts
Archive
Please select a date!
Submit

