বিভিন্ন আন্তঃনগর ট্রেনের ১৯ টিকিটসহ দু’টিকিট কালোবাজারি আটক
স্টাফ রিপোর্টার,ঈশ^রদী
আন্তঃনগর ট্রেনের টিকিট কালোবাজারি করে বিক্রির সময় বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ঈশ^রদী গোয়েন্দা শাখার হাতে আটক হয়েছে দু’টিকিট কালোবাজারি। শুক্রবার দুপুরে চাটমোহর স্টেশনে আটককৃতরা হলো চাটমোহর অমৃতকুন্ড গ্রামের আবুল কালামের ছেলে আব্দুল জলিল ও ঈশ^রদীর রুপপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে মনিরুল ইসলাম।
আটকের সময় তাদের নিকট থেকে ঢাকা গামী বিভিন্ন আন্তঃনগর ট্রেনের ৫১’শ ত্রিশ টাকা মূল্যবানের ১৯ টিকিট ্উদ্ধার করা হয়। নিরাপত্তা বাহিনীর ঈশ^রদী গোয়েন্দা শাখার এএসআই সিদ্দিকুর রহমান জানান,চীফ কমান্ডেন্ট আসাদুল স্যারের নির্দেশে গোপন অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?
হ্যাঁ
না
মন্তব্য নেই
0%
0%
0%
Popular Posts
Archive
Please select a date!
Submit

