বান্দরবানে বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সেনা সদস্যের
সোহেল কান্তি নাথ, বান্দরবান,
বান্দরবানে বাসের ধাক্কায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। মঙ্গলবার (২০ মে) সকালে বান্দরবান-কেরানিহাট সড়কের মেঘলা তালুকদার পাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম রেজাউল করিম (৪৩) তিনি অবসরপ্রাপ্ত সেনা সদস্য। তার বাড়ী কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার শেখেরখিল্লাহ এলাকায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সেনা সদস্য রেজাউল করিম মোটর সাইকেল যোগে বান্দরবান থেকে কেরানিহাট যাচ্ছিল। যাওয়ার পথে মেঘলা তালুকদার পাড়া এলাকায় পৌঁছালে পিছন থেকে দ্রুত গতির একটি বাস মোটর সাইকেলকে ধাক্কা দিলে মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে গুরুত্বর আহত হয় সার্জেন্ট রেজাউল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পারভেজ ছরওয়ার বলেন, সড়ক দূর্ঘটনায় রেজাউল করিম নামে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত হয়েছে। ঘাতক বাস জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশ ময়না তদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?
হ্যাঁ
না
মন্তব্য নেই
0%
0%
0%
Popular Posts
Archive
Please select a date!
Submit

