বাগানবাড়ি ইউপি নির্বাচনে আ'লীগের মনোনয়ন ফরম জমা দিলেন বাবুল
চাঁদপুর (মতলব) প্রতিনিধি
চাঁদপুরে মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন ফরম পূরণ করে জমা দিলেন চেয়ারম্যান প্রার্থী বাবুল হোসাইন।
(১৭ অক্টোবর) রবিবার দুপুরে বাংলাদেশে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডি কার্যালয়ে দলীয় মনোনয়ন ফরম পূরণ করে জমা দেন।
এ বিষয়ে বাবুল হোসাইন বলেন, আমি মতলব উত্তর উপজেলার বাগানবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
আমি সততা ও নিষ্ঠার সাথে আমার দায়িত্ব পালন করে আসছি। কখনো ক্ষমতার অপব্যাবহার করিনি।
আমি বঙ্গবন্ধুর আর্দশের সৈনিক। অন্যায়ের কাছে কখনও মাথা নত করিনি, আর করবোও না। যতদিন বাচবো ততদিন বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনার আর্দশ নিয়ে বাচবো।
আমি প্রধানমন্ত্রীর প্রতি আস্থাশীল, তিনি সঠিক লোককেই মূল্যায়ন করবেন। আমি আসাবাদী বাগানবাড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাবো। যদি মনোনয়ন পাই তাহলে ইউনিয়নকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

