ডার্ক মোড
Tuesday, 23 June 2026
ePaper   
Logo
বাগাতিপাড়ায় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে জামায়াত নেতাদের মত বিনিময়

বাগাতিপাড়ায় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে জামায়াত নেতাদের মত বিনিময়

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

নাটোরের বাগাতিপাড়ায় সনাতন ধর্মাবলম্বীর সকল পর্যায়ের নেতৃবৃন্দ ও হিন্দু-বৌদ্ধ - খ্রিষ্টান ঐক্যের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগাতিপাড়া শাখার নেতারা।

শনিবার (৩১ আগস্ট)সকালে উপজেলার পাঁকা ইউনিয়নের গালিমপুরে এলাকায় অবস্থিত সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দিরে উপজেলা প‚জা উদযাপন পরিষদের আহবায়ক পুলক কুমার রায়ের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন, বাগাতিপাড়া উপজেলার নায়েবে আমীর আনোয়ার হোসেন মুজাহিদ ও সনাতন ধর্মাবলম্বীর পক্ষে সচিন মুখার্জির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নাটোর জেলা আমীর ডক্টর মীর নুরুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব মলয় কুমার রায়,নাটোর জেলা কর্মপরিষদের সদস্য ও দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান, জেলা কর্মপরিষদের অন্যতম সদস্য লালপুর উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ,বাগাতিপাড়া উপজেলার জামায়াতের আমীর এ কে এম আফজাল হোসেনে, উপজেলার সাংগঠনিক সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান মমতাজ আলী।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলার হিন্দু, বৌদ্ধ ও খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু দীপক কুমার কুন্ডু সহ পুরোহিত সুকুমার মুখার্জি। উপজেলার প্রায় ৩০ টি মন্দিরে সভাপতি-সেক্রেটারী সহ উপজেলার সনাতন ধর্মাবলম্বীর সকল পর্যায়ের নেতৃবৃন্দ ও হিন্দু-বৌদ্ধ - খ্রিষ্টান ঐক্যের নেতৃবৃন্দ।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন