Dark Mode
Saturday, 20 June 2026
ePaper   
Logo
বাগাতিপাড়ায় জাতীয় যুব দিবসে ১৮ লাখ টাকার চেক বিতরণ

বাগাতিপাড়ায় জাতীয় যুব দিবসে ১৮ লাখ টাকার চেক বিতরণ

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

নাটোরের বাগাতিপাড়ায় জাতীয় যুব দিবসে ২৯ জন প্রশিক্ষণ প্রাপ্ত যুবদের মাঝে ১৭ লাখ ৯০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

বুধবার (১ নভেম্বর) সকালে দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে জিমনেসিয়াম হল রুমে এসে শেষ হয়। পরে সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা সরকারের সভাপতিত্বে এক আলোচনা সভা ও চেক বিতরণ অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, কৃষি কর্মকর্তা ভবসিন্ধু রায়, যুব উন্নয়ন কর্মকতা জাহাঙ্গীর আলম, সমবায় কর্মকর্তা ইবনে জামান ফয়জুল কবির তিতাস, বীর মুক্তিযোদ্ধা শ্যামল কুমার রায় প্রমুখ।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!