Dark Mode
Saturday, 20 June 2026
ePaper   
Logo
বাউফলে ৫শ পিচ ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার!

বাউফলে ৫শ পিচ ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার!

 

 বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
 
 
পটুয়াখালীর বাউফল উপজেলায় মো. লিটন খন্দকার (৪৫) নামের এক স্বেচ্ছাসেবক দলের নেতাকে ৫শ পিচ ইয়াবাসহ আটক করেছে পুলিশ। 
 শনিবার ভোরে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। লিটন খন্দকার উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক।
জানাগেছে, লিটনের সিদ্দিক বাজারে একটি পেট্রোলের ব্যাবসা রয়েছে। সম্প্রতি ডিলারের ঋণ এবং লিটনের টাকা-পয়সার নিয়ে মারপিটের ঘটনা ঘটে। এতে ওই ডিলার নিজে বাদি হয়ে বাউফল থানায় একটি মামলা করেন। 
শনিবারওই মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করতে গেলে তার বসতঘর‌ তল্লাশি করে ৫শ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশ বাদি হয়ে লিটনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করেছেন। 
এদিকে একই সময় উপজেলার নওমালা ইউনিয়ন থেকে মীর মশিউর রহমানকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। মশিউর নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। অপারেশন ডেভিল হান্ডের আওতায় তাকে গ্রেপ্তার করা হয়।  
বাউফল থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, একটি মামলায় লিটনকে আটক করতে গেলে তার বসতঘর‌ তল্লাশি করে ওই ইয়াবা পাওয়া যায়। তার নামে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। 
অপারেশন ডেভিল হান্ডের মাধ্যমে অভিযান চালিয়ে মশিউর রহমান নামের সাবেক এক ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করা হয়। 

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!