বাংলাদেশের সুষম অর্থনৈতিক উন্নয়নের জন্য রংপুর অঞ্চলের সিএমএসএমই খাতের প্রতি বিশেষ নজর দিতে হবেঃ টিপু মন্সী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনোভেশন, ক্রিয়েটিভিটি এন্ড এন্ট্রাপ্রেনিউরশীপ (আইসিই) সেন্টার এবং ইউএনডিপি বাংলাদেশের যৌথ উদ্যোগে গৃহীত ‘রিভাইভ’ প্রকল্পের অংশ হিসেবে ১৪ জানুয়ারী সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত ভার্চ্যুয়াল মাধ্যম জুমে ‘বাংলাদেশে সিএমএসএমইসঃ জার্নি, চ্যালেঞ্জেস এন্ড ফিউচার ডিরেকশন’ শীর্ষক রংপুর বিভাগীয় ওয়েবিনার এর আয়োজন করা হয়। আইসিই সেন্টারের নির্বাহী পরিচালক মোঃ রাশেদুর রহমানের সঞ্চালনায় ও সেন্টারের ভাইস-চেয়ারম্যান ড খন্দকার বজলুল হকের সভাপতিত্বে এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব টিপু মুন্সী এমপি এবং মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইন্সটিটিউট ফর ইনক্লুসিভ ফাইন্যান্স এন্ড ডেভেলপমেন্ট এর নির্বাহী পরিচালক ড মুস্তফা কামাল মুজেরী, প্রেস বিজ্ঞপ্তি।
জনাব টিপু মুন্সী এমপি তার বক্তব্যের শুরুতে বলেন প্রতিষ্ঠার মাত্র ২ বছরের মধ্যে আইসিই সেন্টার দেশে উদ্ভাবন এবং উদ্যোক্তা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে একটি আশা-প্রত্যাশার আশ্রয়স্থলে পরিণত হচ্ছে। তিনি বলেন, বাংলাদেশের কুটির, ক্ষুদ্র, ছোট এবং মাঝারী শিল্পখাতের উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম একটি লক্ষ্য যেটি পূরনের জন্য রংপুর অঞ্চলে বিশেষ দৃষ্টি দেয়া প্রয়োজন। এই অঞ্চল দেশের অর্থনীতিতে অবদান রাখার জন্য সম্ভাবনাময় হলেও এখনো অনেকটা পিছিয়ে আছে। ২০৩০ সালের এসডিজি লক্ষ্য, ২০৪১ এর উন্নত বাংলাদেশ, ২১০০ এর ডেল্টা প্ল্যান এবং সর্বোপরি উন্নত সমৃদ্ধশীল বাংলাদেশ বিনির্মানে আইসিই সেন্টারসহ এই খাতের সকল অংশীদারদের একসাথে কাজ করার জন্য তিনি আহবান জানান। ৩৫০০ টাকা দিয়ে নিজের ব্যবসায় জীবন শুরুর অভিজ্ঞতা থেকে তিনি সিএমএসএমই খাতের নতুন উদ্যোক্তাদের বলেন, শুরুটা করতে হবে সাহস নিয়ে আর বাধা আসলেও কখনো থেমে যাওয়া যাবে না। তিনি উদ্যোক্তাদের পরিশ্রম, সাহস আর বিশ্বাস নিয়ে সামনে এগিয়ে যাওয়ার জন্য বলেন।
ড মুস্তফা কামাল মুজেরী বলেন, জাতীয় পর্যায়ে নীতি প্রণয়নে অনেক ক্ষেত্রেই অঞ্চল্ভিত্তিক ভিন্নতা আর সমস্যাগুলো সঠিকভাবে বিবেচ্য হয়না। এই ক্ষেত্রে রংপুর অঞ্চলের উন্নয়নে তিনি আঞ্চলিক ফান্ড বরাদ্দ বিষয়ে নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষন করেন। ভিন্নতাগুলোকে সঠিক উপায়ে চিহ্নিত করার পর খাতভিত্তিক সাধারন যে সমস্যা এবং জ্ঞান ও দক্ষতার অভাব রয়েছে সেগুলো নিয়ে কাজ করলে সুষম উন্নয়ন নিশ্চিত করা যাবে বলে তিনি মত দেন। তিনি আরো বলেন, রংপুর অঞ্চলে যে আইটি পার্ক হচ্ছে সেটা প্রয়োজন এবং সমভাবে এটি গুরুত্বপূর্ণ যে এর সাথে সিএমএসএমই উদ্যোক্তাদের লিংকেজ বা নেটওয়ার্ক স্থাপিত হয়।
হোসনে আরা শিখা তার বক্তব্যে বলেন, বাস্তবতা বিবেচনায় রংপুর অঞ্চল সত্যিকার অর্থেই পিছিয়ে আছে কেননা ৭২০০০ এসএমই উদ্যোক্তা সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজ পেলেও রংপুর অঞ্চল থেকে এই সংখ্যা টা মাত্র ৪৬৫ জন। এই অঞ্চলে নারী উদ্যোক্তাদের অবস্থা উল্লেখ পূর্বক তিনি বলেন রংপুর অঞ্চলের মাত্র জন নারী উদ্যোক্তা প্রণোদনা প্যাকেজ গ্রহণ করেছে যেটি আমাদের স্পষ্ট বার্তা দেয় যে এই অঞ্চলে উদ্যোক্তা এবং বিশেষত নারী উদ্যোক্তাদের জন্য কাজ করার প্রয়োজনীয়তা অনেক বেশি তাহলেই গতিশীল অর্থনীতিতে সুষম উন্নয়ন নিশ্চিত হবে। সিএমএসএম খাতের উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংক গৃহীত নানামুখী উদ্যোগ তুলে ধরে তিনি আইসিই সেন্টারকে তৃণমূল পর্যায়ে বাংলাদেশ ব্যাংকের গৃহীত উদ্যোগগুলো তুলে ধরার অনুরোধ করেন এবং আশাবাদ ব্যাক্ত করেন যে এর মাধ্যমে তথ্য সরবরাহ কাজে ব্যাংকগুলো আরো একধাপ এগিয়ে যা
প্রোগ্রামের সঞ্চালক জনাব মোঃ রাশেদুর রহমান তার বক্তব্যে ‘রিভাইভ’ প্রকল্পের মাধ্যমে পিছিয়ে থাকা রংপুর অঞ্চলের সম্ভাবনার স্বরুপ তুলে ধরেন। একই সাথে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে নতুন উদ্যোক্তাদের জন্য আইসিই সেন্টার একটি বই প্রকাশ করবে যেখানে বাংলাদেশের বর্তমান নেতৃস্থানীয় উদ্যোক্তাদের জীবনের গল্পগুলো তুলে আনার মাধ্যমে বর্তমান প্রজন্মকে তাদের সাথে পরিচয় করিয়ে দেয়া হবে যাতে একটি উদ্ভাবনধর্মী উদ্যোগী বাংলাদেশ বিনির্মানে তরুন প্রজন্ম উদ্যোগী মানসিকতা কে নিজেদের মধ্যে লালন করতে পারে। এই আয়োজনে আলোচক হিসেবে আরো উপস্থিত ছিলেন রংপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাবপতি আনোয়ারা ফেরদৌসী পলি।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

