Dark Mode
Saturday, 20 June 2026
ePaper   
Logo
বসতি স্থাপন বন্ধ না করলে চরম মূল্য দিতে হবে ইসরায়েলকে

বসতি স্থাপন বন্ধ না করলে চরম মূল্য দিতে হবে ইসরায়েলকে

অনলাইন ডেস্ক

ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে হামাসের রাজনৈতিক ব্যুরোর উপ-প্রধান খলিল আল-হাইয়া বলেছেন, যুদ্ধবিরতি অব্যাহত রাখতে চাইলে ইসরায়েলকে গাজা উপত্যকা দ্রুত সময়ের মধ্যে পুনর্গঠন করতে হবে। ইহুদি বসতি স্থাপন বন্ধ না করলে তাদের চরম মূল্য দিতে হবে।

আজ শুক্রবার আল-আকসা টিভিতে প্রকাশিত এক খবর এমনটাই জানানো হয়েছে। খলিল আল-হাইয়া আরও বলেছেন, গাজার পুনর্গঠনের সাথে সম্পর্কিত হুমকিকে প্রত্যাখ্যান করেছে হামাস এবং কোনো ধরনের রাজনৈতিক আপস করা হবে না।

জেরুজালেম এবং আল-আকসা মসজিদে ইহুদি বসতি স্থাপন বন্ধ না করা পর্যন্ত ইসরায়েলকে মারাত্মক পরিণতির মুখোমুখি হতে হবে বলে হুমকি দিয়ে তিনি বলেন, যুদ্ধবিরতি নাজুক অবস্থায় রয়েছে এবং এ জাতীয় সমস্যা সমাধানের লক্ষ্যে এটি জোরদার করা গুরুত্বপূর্ণ।

সূত্র : আনাদোলু এজেন্সি।

 

 

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!