Dark Mode
Monday, 17 August 2026
ePaper   
Logo
বরিশালে সাংবাদিক আকতার ফারুক শাহীনের ওপর হামলা, জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের তীব্র নিন্দা ও প্রতিবাদ

বরিশালে সাংবাদিক আকতার ফারুক শাহীনের ওপর হামলা, জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের তীব্র নিন্দা ও প্রতিবাদ

বরিশাল অফিস
সিনিয়র সাংবাদিক ও দৈনিক যুগান্তরের বরিশাল ব্যুরো প্রধান আকতার ফারুক শাহীনের ওপর হামলার ঘটনা ঘটেছে। অভিযোগে জানানো হয়, কিছু আওয়ামী সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে। পেশাদার একজন সাংবাদিকের ওপর এই ধরনের হামলাকে অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক হিসেবে আখ্যায়িত করেছে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম, বরিশাল।

এক বিবৃতিতে সংগঠনের নেতৃবৃন্দ জানান, সাংবাদিকদের ওপর কোনো ধরনের হামলা মেনে নেওয়া যায় না। তাঁরা এই ঘটনার তীব্র নিন্দা জানান এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোড় দাবি জানান।

জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম বরিশালের সভাপতি আলহাজ্ব নুরুল আমিন ও সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর উক্ত হামলার ঘটনায় জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির দাবি জানান। একই সাথে সাংবাদিক আকতার ফারুক শাহীনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।

Comment / Reply From

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!