বরিশালে ছাগলে গাছ খাওয়া নিয়ে দ্বন্দ্বে ভাতিজার ধাক্কায় বৃদ্ধ খুন
বরিশাল ব্যুরো
বরিশালের উজিরপুর উপজেলায় ছাগলে গাছ খাওয়া নিয়ে ঝগড়ার মধ্যে ভাতিজার ধাক্কায় পড়ে গিয়ে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শনিবার বেলা ৩টার দিকে উপজেলার চাউলাহার গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান উজিরপুর মডেল থানার ওসি মুহা. রকিবুল ইসলাম।
নিহত সেকেন্দার হোসেন হাওলাদার (৬০) ওই গ্রামের বাসিন্দা আব্দুল মোতাহার হাওলাদারের ছেলে।
স্থানীয়দের বরাতে ওসি রকিবুল ইসলাম বলেন, সেকেন্দারের মিষ্টি কুমড়োর গাছ তার বড় ভাই মোশারেফ হোসেন হাওলাদারের ছাগল খেয়ে ফেলে। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়।
“এ সময় মোশারেফের ছেলে আকতার হোসেন চাচা সেকেন্দারকে ধাক্কা দেন। এতে সেকেন্দার পড়ে গিয়ে গাছের সঙ্গে আঘাত পেয়ে জ্ঞান হারান। তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

