বরগুনায় যাত্রীবাহী সাকুরা পরিবহনে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা
অলিউল্লাহ্ ইমরান, বরগুনা
বরগুনার তালতলী টু আমতলী আঞ্চলিক মহাসড়কে ইটপাটকেল নিক্ষেপ করে যাত্রীবাহী সাকুরা পরিবহন থামিয়ে ভাঙচুর করে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
বুধবার (০৮ নভেম্বর) রাত সারে নয়টার দিকে আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের তারিকাটা এলাকায় এ ঘটনা ঘটেছে।
জানা যায়, বরগুনার তালতলী উপজেলা থেকে যাত্রীবাহী সাকুরা পরিবহন ঢাকার উদ্দেশ্যে সারে আটটায় চারজন যাত্রী নিয়ে ছেড়ে আসলে আমতলী উপজেলার তারিকাটা এলাকায় আসলে দুর্বৃত্তরা গাড়ি থামিয়ে ভাঙচুর করে আগুন দিয়ে পালিয়ে যায়। খবর শুনে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছালে তৎক্ষনে বাসটি পুড়ে যায়।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোজাম্মেল হক রেজা বলেন, বাসে আগুন দেওয়ার খবর পেয়েই আমরা দ্রুত ঘটনাস্থলে পুলিশ পৌছেছে। কাউকে আটক করা যায়নি। তদন্ত করে দোষীদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে। তবে অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে বরগুনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার রয়েছে বলে জানান তিনি।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

