Dark Mode
Saturday, 20 June 2026
ePaper   
Logo
বন্যাদূর্গত মানুষকে সকল প্রকার সহায়তা করবে সরকার : ধর্মমন্ত্রী

বন্যাদূর্গত মানুষকে সকল প্রকার সহায়তা করবে সরকার : ধর্মমন্ত্রী

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, সরকার সবসময় বন্যাদূর্গত মানুষের পাশে আছে এবং থাকবে। বন্যাদূর্গত মানুষকে সকল প্রকার সহায়তা করবে সরকার।

শনিবার (৬ জুলাই) দুপুরে জামালপুরের ইসলামপুরে পার্থশী ইউনিয়ন পরিষদ চত্বরে চারশত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, বন্যা পরিস্থিতি আরো অবনতি হলে আশ্রয় কেন্দ্রের সংখ্যা ও খাদ্য সহায়তা বাড়ানো হবে। এছাড়া, বন্যা শেষে ক্ষতিগ্রস্ত বাঁধ ও সড়কের দ্রুত সংস্কার কাজ করা হবে।

ধর্মমন্ত্রী আরো বলেন, শেখ হাসিনা সরকার সর্বদা দেশের মানুষের জন্য কাজ করে থাকে। একারণে দেশের মানুষ তাঁর উপর আস্থা রেখে এবারো আওয়ামী লীগকে নির্বাচিত করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে উন্নয়ন হয়েছে। দেশের মানুষের মৌলিক চাহিদা পূরণে নিরলস কাজ করে যাচ্ছে সরকার।

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. আঃ সালাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আঃ খালেক আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা যুথী, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইফতেখার আলম বাবুল উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী মোরাদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বন্যা কবলিতদের মাঝে জেরিকেন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করেন।

Comment / Reply From

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!