Dark Mode
Saturday, 20 June 2026
ePaper   
Logo
বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা: তোফায়েল আহমেদ

বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা: তোফায়েল আহমেদ

ভোলা প্রতিনিধি

আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশে কোন মানুষ ভূমিহীন গৃহহীন থাকবে না। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীন মানুষকে জমি ও ঘর দিয়ে বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়ন করছেন। ভোলায় দ্বিতীয় ধাপে ভূমি ও গৃহ প্রদান কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধনের আগে সুবিধাভোগী পরিবারের সাথে মত বিনিময়কালে তোফায়েল আহমেদ এসব কথা বলেন।

এসময় তোফায়েল আহমেদ আরও বলেন, অসহায় ভূমিহীন ও গৃহহীন মানুষের কোন দলমত নেই। গৃহ প্রদানকালে কে কোন দল করে তা দেখা হয়নি। প্রকৃত ভূমিহীন ও গৃহহীনকেই ঘর দেয়া হয়েছে।

রবিবার সকাল ৯টায় ভোলা সদর উপজেলা মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো তৌফিক ই ইলাহী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, স্থানীয় সরকার শাখার উপপরিচালক মামুন আল ফারুক, সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, জেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম গোলদার, ভোলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ইউনুছ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম বিপ্লব প্রমূখ।
উল্লেখ্য, মুজিববর্ষ উপলক্ষে প্রথম ও দ্বিতীয় ধাপে ভোলায় মোট ৮৯১ জন ভূমিহীন- গৃহহীন পরিবারকে জমি ও ঘর দেয়া হচ্ছে। এর আগে প্রথম ধাপে ভোলা জেলায় ৫২০টি পরিবারকে জমি ও ঘর দেয়া হয়েছিল।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!