Dark Mode
Saturday, 20 June 2026
ePaper   
Logo
বকশিগঞ্জ যুব অধিকার পরিষদের নেতাদের পদত্যাগ

বকশিগঞ্জ যুব অধিকার পরিষদের নেতাদের পদত্যাগ

জামালপুর প্রতিনিধি

জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলায় গণঅধিকার পরিষদের সহযোগি সংগঠন যুব অধিকার পরিষদের ৩৮ নেতা-কর্মী সমর্থক পদত্যাগ করেছেন।

৪ ফেব্রুয়ারি বকশিগঞ্জ উপজেলা শাখার যুব অধিকার পরিষদে সভাপতি মোঃ লিটন মিয়া এবং সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ হোসেন স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫ আগষ্ট গণঅভ্যূত্থানের পর বকশীগঞ্জ উপজেলায় সাংগঠনিক কার্যক্রম ব্যক্তিস্বার্থে পরিচালিত হচ্ছে। সাংগঠনিক কমিটি নিয়ে বিরোধ, যুব দায়িত্বশীল জাকারিয়া মুন্সী মিয়াজিকে হেনস্থা, অন্তঃকোন্দল, একক আধিপত্য বিস্তারের লক্ষে একে অপরকে অসম্মানসহ নানান সমস্যা এবং সংশ্লিষ্ট দায়িত্বশীলদের ভূমিকা নিয়ে অসন্তোষ বিরাজ করছে।

যার কোন সমাধান না হওয়ায় যুব অধিকার পরিষদ বকশীগঞ্জ উপজেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এবং সকল সদস্যদের সর্বসম্মতি ক্রমে বাংলাদেশ যুব অধিকার পরিষদ বকশীগঞ্জ উপজেলা শাখা কমিটি থেকে ৩৮ জন একযোগে পদত্যাগ করেছে।

এছাড়াও বিভিন্ন সমস্যার কারণ গণঅধিকার পরিষদ জামালপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ দিদার খান, উপদপ্তর সম্পাদক ইমদাদুল হক মিলন, বকশিগঞ্জ উপজেলা শাখার সংগঠন সম্পাদক পলাশসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ পদত্যাগ করার কথাও বলা হয়েছে।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!