Dark Mode
Saturday, 20 June 2026
ePaper   
Logo
ফুলবাড়ীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৫ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

ফুলবাড়ীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৫ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

মোস্তাফিজার রহমান.ফুলবাড়ী(কুড়িগ্রাম)

ফুলবাড়ীতে দুর্নীতি বিরোধবিতর্ক প্রতিযোগিতা-২০২৫ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

"দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা,গড়বে আগামীর শুদ্ধতা" এই স্লোগানকে সামনে রেখে ১৯ জুন সকাল সাড়ে
এগারোটায় ফুলবাড়ী উচ্চ বালিকা বিদ্যালয় (পাইলট) এর হল রুমে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমানের সভাপতিত্বে 
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে, সমন্বিত জেলা কার্যালয় দুর্নীতি দমন কমিশন ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ উপলক্ষে “দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৫ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস ছালাম,উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান,
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহঃ মাহতাব হোসেন, ফুলবাড়ী উচ্চ বালিকা বিদ্যালয় (পাইলট) এর প্রধান শিক্ষক  রাহিবুল ইসলাম সহ আরো বক্তব্য রাখেন,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়(পাইলট) সহকারী শিক্ষিকা ফাতেমা তুজ জোহরা সহ আরো অনেক। এসময় উপস্থিত ছিলেন, ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় (পাইলট) এর সাবেক প্রধান শিক্ষক  শ্রী কানাই চন্দ্র সেন, উপজেলার দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সদস্য জাহাঙ্গীর আলমসহ আরো অনেক।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন, ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়(পাইলট) বিপক্ষ দল, পক্ষ দল হিসেবে ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয় দল, এবং কাশিপুর উচ্চ বিদ্যালয় বিপক্ষ দল ও উত্তর শিমুল বাড়ি পক্ষ দল।

বিচারক মন্ডলী হিসেবে উপস্থিত ছিলেন, প্রাথমিক শিক্ষা অফিসার আকবর কবির,উপজেলা আইসিটি অফিসার আজমল আফসার ও একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম।

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন পক্ষ দল হিসেবে ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের কিশোর-কিশোরী ক্লাবের আবৃত্তি শিক্ষক শিক্ষক হাবিবুর রহমান হাবিব।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!