Dark Mode
Friday, 19 June 2026
ePaper   
Logo
ফুলবাড়ীতে খাবারে চেতনানাশক মিশিয়ে ৪ লাখ টাকার মালামাল লুট

ফুলবাড়ীতে খাবারে চেতনানাশক মিশিয়ে ৪ লাখ টাকার মালামাল লুট

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দুপুর খাবার খেয়েই পরিবারের সকলের ঘুম ঘুম ভাব। তাই রাত বেশি না করে দ্রæত বাসায় এসে যে যার মতো দুপুরে ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম ভাঙলে ঘরবাড়ির অবস্থা দেখে সকলে হতভম্ব। লুট হয়েছে স্বর্ণালংকার, নগদ অর্থসহ দুটি ছাগল।

দিনাজপুরের ফুলবাড়ী পৌরএলাকার চকচকা গ্রামের চকচকা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রহিদুল ইসলামের বাড়িতে ঘটেছে এমনি এক ঘটনা। ধারণা করা হচ্ছে খাবারের সাথে চেতনানাশক ওষুধ মিশিয়ে করা হয়েছে লুট। রহিদুল ইসলাস পৌর কালীবাড়ি বাজারের মৎস্য সেডের মিষ্টিমন্ডা ব্যবসায়ী।

থানার অভিযোগ সূত্রে জানা যায়, রহিদুল ইসলামসহ তার পরিবারের সকলে গত বুধবার (৮ মে) দুপুরে খাবার খাওয়ার পর থেকে ঘুম ঘুম অনুভব করেন। সকলে দুপুরে ঘুমিয়েও পড়েন। সন্ধ্যায় ঘুম ভাঙলেও রাতের খাবার সেড়ে সকলে আবারো ঘুমিয়ে পড়েন। রহিদুল ইসলাম বৃহস্পতিবার (৯ মে) ভোর ৬টায় ওঠে দেখেন তার শয়নকক্ষের সবকিছু এলোমেলো হয়ে আছে। তিনি চিৎকার করলে পরিবারের অন্য সদস্যরা এসে দেখেন আলমিরাসহ বেশকিছু ডয়ার ভাঙা এবং জিনিসপত্র এলোমেলো।

দেখা যায় তার বাড়ির মূল দরজাসহ শয়নকক্ষের তালা ভাঙা রয়েছে। পেছনে থাকা একটি প্লানশিটের দরজা ধারালো কিছু দিয়ে কাটা রয়েছে। এসময় কে বা কাহারা তার শয়নকক্ষে থাকা তিন ভরি ওজনের স্বর্ণালংকার যার আনুমানিক মূল্য সাড়ে ৩ লাখ টাকা, নগদ ৪৭ হাজার টাকা এবং গোয়াল ঘরে থাকা দুইটি ছাগল, যার আনুমানিক মূল্য ১৭ হাজার টাকা চুরি গেছে।

ভুক্তভোগী রহিদুল ইসলাম বলেন, আমাদের খাবারে চেতনানাশক ওষুধ মিশিয়ে কে বা কাহারা বাড়ির তালা কেটে সবকিছু লুট করে নিয়ে গেছে। এতে আমার প্রায় শোয়া চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তাফিজার রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে দোষীদের খুঁজে বের করা হবে।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!