Dark Mode
Sunday, 21 June 2026
ePaper   
Logo
পুলিশের আইজিপির নাম ব্যবহার করে প্রতারণা, আটক ১

পুলিশের আইজিপির নাম ব্যবহার করে প্রতারণা, আটক ১

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদের নামে হোয়াটসঅ্যাপ, জি-মেইল, ফেসবুক খুলে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার তাকে গ্রেফতার করা হয়।

সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আজাদ রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে প্রাথমিকভাবে গ্রেফতার হওয়া ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।

আজাদ রহমান জানান, আসামি বাংলাদেশ পুলিশ মহোদয়ের নামে হোয়াটসঅ্যাপ, জিমেইল ও ফেসবুক একাউন্ট খুলে প্রতারণা করত।

সিআইডি জানায়, ওই প্রতারক আইজিপির নামে আইডি খুলে অনেককে ভয়ভীতি দেখাত এবং নানা ধরনের প্রলোভন দেখিয়ে টাকা দাবি করত।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!