পুঠিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকগণের সাথে মতবিনিময় সভা
পুঠিয়া প্রতিনিধি
পুঠিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে এগারোটায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জি এম হিরা বাচ্চু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুল হাই মোহাম্মদ আনাস পিএএ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ওমর আলী ও স্থানীয় সাংবাদিকগণেরা। অনুষ্ঠানে শেষে দুই হাজার মিটার অবৈধ জাল ধ্বংস করা হয়।
পুঠিয়া মৎস্য অফিস সূত্রে জানাগেছে, এবারের মৎস্য সপ্তাহ উপলক্ষে ব্যাপক কর্মসূচী করা হয়েছে। অনুষ্ঠান সূচীর মধ্যে রয়েছে প্রথম দিন জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলায় মাইকিং এবং ব্যানার ফেস্টুন এর মাধ্যমে ব্যাপক প্রচারণা। দ্বিতীয় দিনে জেলা প্রশাসন জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় কার্যালয় সহ অন্যান্য দপ্তরসমুহে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের সংযুক্তি।
তৃতীয় দিনে প্রান্তিক পর্যায়ে মৎস্যজীবীদের সাথে স্বাস্থ্যবিধি অনুসরণ পূর্বক মতবিনিময়। চতুর্থ দিনে উপজেলা গুরুত্বপূর্ণ এলাকায় মৎস্যচাষীদের মাছ চাষ বিষয়ক পুকুরের মাটি ও পানি পরীক্ষা। পঞ্চম দিনে উপজেলার গুরুত্বপূর্ণ এলাকায় মৎস্যচাষীদের মাছ চাষ বিষয়ক বিষেশ সেবা প্রদান। ষষ্ঠ দিনে সুফলভোগীদেন প্রশিক্ষণ। সপ্তম দিনে ভিডিও কনফারেন্সিং এর মাদ্যমে জেলা পর্যায়ের কর্মকর্তাগণের সাথে উপজেরা পর্যায়ের কর্মকর্তাগনের মতবিনিময় ও মৎস্য সপ্তাহের সমাপনী।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

