Dark Mode
Saturday, 20 June 2026
ePaper   
Logo
পিরোজপুরে লিফলেট বিতরণকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই গ্রুপের সংঘর্ষ

পিরোজপুরে লিফলেট বিতরণকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই গ্রুপের সংঘর্ষ

পিরোজপুর সদর প্রতিনিধি

পিরোজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিফলেট বিতরণকালে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।

রোববার (১২ জানুয়ারি) দুপুরে শহরের গোপালকৃষ্ণ টাউন ক্লাব মাঠে লিফলেট বিতরণ শেষে এ পরিস্থিতির সৃষ্টি হয়। তবে এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।

এর আগে একপক্ষ শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে লিফলেট বিতরণ শুরু করে পিরোজপুর শহরে আসে। অন্য পক্ষ শহরের শহীদ মিনার চত্বর থেকে লিফলেট বিতরণ শুরু করে টাউন ক্লাবের সামনে আসে।

লিফলেট বিতরণ শেষে দুই পক্ষ টাউন ক্লাব মাঠে একত্রিত হলে তাদের মধ্যে বাক বিতন্ডার এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়ার সৃষ্টি হয়। পরে সেখানে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!