Dark Mode
Saturday, 20 June 2026
ePaper   
Logo
পিরোজপুরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়া ভূমি অফিসের জারীকারকের মৃত্যু

পিরোজপুরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়া ভূমি অফিসের জারীকারকের মৃত্যু

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে নাজিরপুর উপজেলা ভূমি অফিসের জারীকারক মো. আব্দুল জব্বার (৪৬) নামের এক কর্মচারীর মৃত্যু হয়। তিনি জেলার কাউখালী উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের সুবিদপুর গ্রামের সাদেক হাওলাদারের পুত্র।

শুক্রবার ( ১৭ জানুয়ারি) রাতে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের পরিবার ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, নিহত আব্দুল জব্বার গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) বিকেলে নাজিরপুর অফিসের কাজ শেষে কাউখালীতে যাওয়ার পথে গাড়িতে বসেই অসুস্থ হয়ে পড়েন। পরে পিরোজপুর সিও অফিস থেকে পরিচিত এক অটোচালক তাকে কাউখালীর বাসায় নিয়ে আসেন। বাসায় আসার পরে তিনি অচেতন হয়ে পড়েন। পরে পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৭ জানুয়ারী) রাতে তার মৃত্যু হয়।

নিহতের ভাই কাউখালী উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড হায়দার আলী জানান, তার ভাই নাজিরপুর থেকে বৃহস্পতিবার অফিস শেষে গন পরিবহনে পিরোজপুর আসছিলেন। পথিমধ্যে গাড়িতে বসে তাকে চেতনা নাশক কোন কিছু খাওয়ানো হতে পারে বলে ধারনা করা হচ্ছে।

নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ বলেন, বৃহস্পতিবার তিনি অফিস শেষে বাড়ি ফেরার পথে হয়তো কোন ধরনের পয়জিনিং এ অসুস্থ হয়ে পড়েছেন। পরে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তার মৃত্যু হয়।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!