Dark Mode
Friday, 19 June 2026
ePaper   
Logo
পিআর পদ্ধতিতে নির্বাচনসহ নয় দফা দাবীতে বরিশালে ইসলামী আন্দোলনের গণসমাবেশ

পিআর পদ্ধতিতে নির্বাচনসহ নয় দফা দাবীতে বরিশালে ইসলামী আন্দোলনের গণসমাবেশ

বরিশাল ব্যুরো

উজিরপুরে পিআর পদ্ধতিতে নির্বাচনসহ নয় দফা দাবীতে অডিটোরিয়াম কক্ষে শুক্রবার ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তৃতায় ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুফতি এসহাক মুহাম্মাদ আবুল খায়ের বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশ ও জাতির ক্রান্তিলগ্নে বিগত দিনে সকল আন্দোলন সংগ্রামে সক্রিয় অংশ গ্রহণ করেছে। ন্যায়ের পক্ষে অন্যায়ের বিপক্ষে সর্বদা সোচ্ছার ছিলো, আছে এবং থাকবে। আমাদের কর্মীরা দেশের করোনা ইস্যুতে লাশ দাফন, রহিঙ্গা ইস্যু, বন্যা কবলিত বিভিন্ন ইস্যুতে ত্রান তৎপরতায় সাধ্যের সবটুকু চেষ্টা করছে।

জুলাই-আগস্টের স্বৈরাচার বিরোধী আন্দোলনের শুরু থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং সকল সহযোগী সংগঠনগুলো বিশেষ ভূমিকা পালন করেছে। এতে সংগঠনের ১৮জন কর্মী শাহাদাত বরণ করেছে এবং প্রায় ৫ শতাধিক কর্মী আহত অবস্থায় এখনো চিকিৎসাধীন আছে।

গত ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর ইসলামী আন্দোলনের আমীর পীর সাহেব চরমোনাই দেশের সার্বিক পরিস্থিতি বিচার বিশ্লেষণ করে দেশ সংস্কারে নয় দফা দাবী প্রস্তাব করেন। দাবী আদায়ে সকল জেলা, মহানগর এবং উপজেলা পর্যায়ে গণসমাবেশের কর্মসূচি ঘোষণা করেন। তার বক্তব্যে অন্তরবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনুসকে পীর সাহেব চরমোনাই ঘোষিত পিআর পদ্ধতিতে নির্বাচন এবং নয় দফা দাবী বাস্তবায়নের আহবান করেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ উজিরপুর উপজেলা সভাপতি মাওলানা মোঃ শাহ আলমের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা আঃ হকের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুফতি মাসউদ হাসান ফিরোজ, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক হা. মাও, সাখাওয়াত হুসাইন, বানারীপাড়া সভাপতি মাও, সিহাব উদ্দীন, বিশিষ্ট লেখক ও গবেষক মাও, মনযুরুল হক।

গণসমাবেশে আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা সহসভাপতি মাও. মুজ্জামেল হক বালী, উপজেলা জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ সভাপতি অধ্যক্ষ মাও, ইব্রাহীম খলিল, শিক্ষক ফোরাম সভাপতি উপাধ্যক্ষ মাও. ফজলুল হক, শ্রমিক সভাপতি মুহাম্মাদ সিদ্দিকুর রহমান, যুব আন্দোলন সভাপতি মাও, তাওহীদ ইসলাম, ছাত্র আন্দোলন সভাপতি মুহাম্মাদ ইয়াসিন হাওলাদার। এছাড়াও উপস্থিত ছিলেন মুফতি আঃ আজিজ, ডিএম আল আমিন, মাও শফিকুল ইসলাম তুহিন, মাও, রিয়াজুল ইসলাম, রেজাউল করীম সুমন, হা. মুহা. আরিফুল ইসলাম, মুহাম্মাদ মাসুদুর রহমান, ইঞ্জিনিয়ার আল আমিন, ডা. মশিউর রহমান, ডেন্টিস ফাইজুল করীম, ইসলামী আন্দোলন বাংলাদেশ পৌর সভাপতি মুফতি রেজাউল করীম মনি এবং স্থানীয় ও ইউনিয়ন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক প্রমুখ নেতৃবৃন্দ।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!