পাকশীতে নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে রেলওয়ে নিরাপত্তাবাহিনীর ২০ বছর পূর্তি উপলক্ষে পুণর্মিলনী অনুষ্ঠিত
ভ্রাম্যমান প্রতিনিধি, ঈশ্বরদী
নিরাপত্তাবাহিনীর সকল সদস্যকে সঠিকভাবে দায়িত্ব পালনের মাধ্যমে নিজেদেরকে দেশের শৃংখল বাহিনীর গর্বিত সদস্য হিসেবে প্রমাণ করার নির্দেশ দিয়েছেন,পশ্চিমাঞ্চল রেলওয়ের চীফ কমান্ডেন্ড জহিরুল ইসলাম।
রবিবার মধ্য রাতে রেলওয়ে নিরাপত্তাবাহিনীর ২০০৪ ব্যাচের বিশ বছর পূর্তি উপলক্ষে দু’দিনব্যাপি আলোচনাসভা,মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা,কুইচ প্রতিযোগিতা, কেক কেটে মিষ্টি মুখ করন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই নির্দেশ দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রিয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সচীব তৌহিদ আক্তার পান্না,রেলওয়ে পাকশী বিভাগের কমান্ডেন্ট রেজোয়ানুল হক ও লালমনিরহাট বিভাগের কমান্ডেন্ট এম.মোর্শেদ আলম।
রেলওয়ে পাকশী বিভাগের সহকারী কমান্ডেন্ট আতাউর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সিআই পার্বতীপুর জি শাখার সিআই ফিরোজ আহমেদ ও আরবিআরর এর সিআই আহসান হাবিবসহ পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চল রেলের বিভিন্ন শাখার সিআই ও এসআইবৃন্দ বক্তব্য দেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে নিরাপত্তাবাহিনীর কর্মকর্তা,সিপাহী এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত কন্ঠ ও নৃত্য শিল্ফীদের পরিবেশনা দর্শকদের মাতিয়ে তোলে।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

