পাইকগাছায় ভারতীয় সহকারী হাই কমিশনারের পূজা মন্দির পরিদর্শন
পাইকগাছা(খুলনা) প্রতিনিধি
ভারতীয় সহকারী হাই কমিশনার রাজেশ কুমার রায়না দুর্গোৎসব মহা সপ্তমী পূজার দিন পাইকগাছার পূজা মান্দির পরিদর্শন করেন।
স্ব-স্ত্রীক ভারতীয় সহকারী হাই কমিশনার মঙ্গলবার বিকাল সাড়ে তিনটায় পাইকগাছার নাছিরপুর সিংহদ্বার পূজা মন্দিরে পোঁছান।
এ সময় তাকে ফুলের শুভেচ্ছা জানান পাইকগাছা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমিরন কুমার সাধু ও সাধারন সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস।
এ সময় উপস্থিত ছিলেন বাবু রাম মন্ডল,দিপক মন্ডল ও মন্দির কমিটির নেতৃবৃন্দ। এর পর ভারতীয় সহকারী হাই কমিশনার পাইকগাছা হয়ে কয়রার শুড়িখালী পূজা মন্দির পরিদর্শন করে আশাশুনি ও সাতক্ষীরা হয়ে খুলনার উদ্দেশ্যে রওনা দেন।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?
হ্যাঁ
না
মন্তব্য নেই
0%
0%
0%
Popular Posts
Archive
Please select a date!
Submit

