Dark Mode
Monday, 22 June 2026
ePaper   
Logo
পাইকগাছায় নাশকতা, মাদক ও সাজাপ্রাপ্তসহ অন্যান্য মামলায় আটক ১২

পাইকগাছায় নাশকতা, মাদক ও সাজাপ্রাপ্তসহ অন্যান্য মামলায় আটক ১২

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

পাইকগাছা থানা পুলিশ এর বিশেষ অভিযানে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি, নাশকতা মামলা ও মাদক ব্যবসায়ী সহ অন্যান্য মামলায় ১২ জনকে আটক করেছে থানা পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, আটককৃতরা হলো, চাঁদখালী ইউনিয়নের গজালিয়া গ্রামের শামছুর সরদারের ছেলে ইমরান হোসেন, সে অস্ত্র মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত হওয়ায় তাকে আটক করা হয়েছে। সাজাপ্রাপ্ত অপরজন হলো, গদাইপুর ইউনিয়নে মৃত শেখ নেছার আলীর ছেলে শেখ অজিয়ার রহমান।

অন্যদিকে পুলিশের গাড়িতে ককটেল হামলার ঘটনায় আটককৃত হলো, বিরাশী গ্রামের আবুল হোসেন মোড়ল এর ছেলে মোঃ মনিরুল ইসলাম (৩৫) ও হরিদাশকাটি গ্রামের মৃত জহুর মালীর ছেলে মোঃ মান্নান মালী (৪৫)। এছাড়াও ১শত পিচ ইয়াবা সহ দুই যুবককে আটক করেছে থানা পুলিশ। তারা হলো, কমলাপুর গ্রামের মোঃ রাহাজান আলীর ছেলে আল-আমীন ওরফে আরিয়ান (২৫) ও একি গ্রামের মোঃ কামরুজ্জামান এর ছেলে মোঃ আরিফুজ্জামান রায়হান (২০), তাদের উভয়কে কমলাপুরের মুজিবুর রহমান গাইন এর বাড়ি সংলগ্নে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়কালে হাতেনাতে আটক করেছে থানা পুলিশ।

তাছাড়াও উপজেলার রাড়ুলী ইউনিয়নের শ্রীকন্ঠপুর গ্রামের মোঃ আবুল কাসেম এর ছেলে মোঃ বায়েজিদ পাড় (২৭) ও একি গ্রামের কোমর উদ্দিন পাড় এর ছেলে মোঃ বশির পাড় (২৮) কে শ্রীকন্ঠপুর এলাকায় মাদকদ্রব্য গাঁজা বিক্রয়কালে ৫০ গ্রাম গাঁজা সহ হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে পরোয়ানায়ানাভুক্ত ৪ জনকে আটক করেছে থানা পুলিশ। এ বিষয়ে পাইকগাছা থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম বলেন, আটক সকলকে মঙ্গলবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!