Dark Mode
Saturday, 20 June 2026
ePaper   
Logo
পাইকগাছায় নবাগত এসিল্যান্ড মোঃ আরিফুজ্জামান এর যোগদান

পাইকগাছায় নবাগত এসিল্যান্ড মোঃ আরিফুজ্জামান এর যোগদান

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

পাইকগাছায় নবাগত সহকারী কমিশনার ভূমি হিসেবে যোগদান করেছেন মোঃ আরিফুজ্জামান। তিনি বুধবার সকালে যোগদান করে উপজেলা নির্বাহী অফিসারের নিকট থেকে দায়িত্ব বুঝে নেন।

এসময় উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন নবাগত এসিল্যান্ড আরিফুজ্জামান কে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেশবপুরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সজীব সাহা, উপজেলা শিশু কর্মকর্তা বিমল কুন্ডু, ইউআরসি ইন্সট্যাক্টর রবিউল ইসলাম, সহকারী প্রোগ্রামার আব্দুস সামাদ, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা হংশপতি বিশ্বাস, সহকারী শিক্ষা অফিসার আসাদুজ্জামান, আনিসুর রহমান, শহিদুল ইসলাম, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক ওবায়দুর রহমান ও উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারী আব্দুল বারী। উল্লেখ্য সহকারী কমিশনার ভূমি আরিফুজ্জামান এর জন্মস্থান সাতক্ষীরার কলারোয়া। তিনি ২০১৮ সালে ৩৬ তম বিসিএস প্রশাসনিক ক্যাডার কর্মকর্তা হিসেবে চাকরিতে যোগদান করেন। প্রথমে তিনি রাজবাড়ী এবং পরবর্তী ২০২১ সাল থেকে যশোরের কেশবপুরে সহকারী কমিশনার ভূমি হিসেবে কর্মরত ছিলেন।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!