পাইকগাছায় অবরোধের প্রভাব পড়েনি যাত্রী সংকটে দুরপাল্লার বাস
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
অবরোধের কোন প্রভাব পড়েনি পাইকগাছায়। অবরোধের প্রথম দিন মঙ্গলবার দিনভর বাস সহ অন্যান্য যানবাহন চলাচল করেছে। তবে যাত্রী সংকটের কারণে ছাড়তে পারেনি দূরপাল্লার কোন পরিবহন।
এদিকে অবরোধে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলার গুরুত্বপূর্ণ স্থান সমূহে জোরদার করা হয় পুলিশি ব্যাবস্থা। উল্লেখ্য ২৮ অক্টোবর ঢাকার সমাবেশ ও হরতাল পরবর্তী রাজনৈতিক কর্মসূচীর অংশ হিসেবে বিএনপি মঙ্গলবার থেকে টানা ৩ দিন সারাদেশে অবরোধ কর্মসূচী ঘোষণা করে।
এদিকে অবরোধের প্রথম দিন মঙ্গলবার কোন প্রভাব পড়েনি অত্র এলাকায়। খুলনা বাস মালিক সমিতির স্থানীয় কমিটির সদস্য সচিব কাউন্সিলর আব্দুল গফফার মোড়ল জানান মঙ্গলবার সকাল থেকে দিনভর পাইকগাছা খুলনা ও কয়রা পাইকগাছা রুটে স্বাভাবিক বাস চলাচল করেছে।
এসব রুটে বাস সহ অন্যান্য যানবাহন স্বাভাবিক চলাচল করলেও যাত্রী সংকটে পড়ে দূরপাল্লার বাস। লিটন পরিবহনের ম্যানেজার শাহজাহান কবির জানান সারাদিন পরিবহন কাউন্টার খোলা ছিল তবে যাত্রী সংকটের কারণে কোন পরিবহন ছাড়া সম্ভব হয়নি।
অবরোধে নাশকতা এড়াতে জিরোপয়েন্ট সহ উপজেলার গুরুত্বপূর্ণ স্থান সমূহে মোতায়েন করা হয় পুলিশ। প্রথম দিনের অবরোধে এলাকার কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে থানার ওসি রফিকুল ইসলাম জানান।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

