Dark Mode
Sunday, 21 June 2026
ePaper   
Logo
পরিবেশবান্ধব সবজি উৎপাদনের লক্ষ্যে আক্কেলপুরে কৃষি উপকরণ বিতরণ

পরিবেশবান্ধব সবজি উৎপাদনের লক্ষ্যে আক্কেলপুরে কৃষি উপকরণ বিতরণ

জয়পুরহাট প্রতিনিধি

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই শির্ষক শ্লোগানে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা প্রশাসনের আয়োজনে জাকস ফাউন্ডেশনের সহযোগিতায় পরিবেশবান্ধব সবজি উৎপাদনের উৎপাদনের লক্ষ্যে আক্কেলপুরের স্থানীয় কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২৫ জন কৃষকের মাঝে বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করেন আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম।

এ সময় আরও উপস্থিত ছিলেন, আক্কেলপুর উপজেলা কৃষি অফিসার মোঃ ইমরান হোসেন, অতিরিক্ত কৃষি অফিসার কামনাশিস্ সরকার, সাবেক পৌর মেয়র ও বিএনপি নেতা আলমগীর চৌধুরী বাদশা, জাকস ফাউন্ডেশনের সহ-আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ রফিকুল ইসলাম, ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর মোঃ মেহেদুল হাসান, আক্কেলপুর শাখা ব্যবস্থাপক মোঃ মামুনুর রশীদসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় কৃষকগণ।

উক্ত অনুষ্ঠানে পরিবেশবান্ধব সবজি উৎপাদনের লক্ষ্যে আধুনিক পদ্ধতি সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা মূলক আলোচনা করা হয় এবং উপস্থিত কৃষকদের সচেতন করা হয়।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!