পত্নীতলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পথসভা অনুষ্ঠিত
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর পত্নীতলায় বিএনপি আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৮ নভেম্বর) বিকেল ৪ ঘটিকায় নজিপুর বাসস্ট্যান্ডে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহবায়ক আক্কাস আলীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ৪৭ নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনের সাবেক এমপি ও কেন্দ্রীয় বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক শামসুজ্জোহা খান (জোহা)।
যুদলের সিনিয়র যুগ্ম আহবায়ক বায়োজিদ রায়হান শাহীনের সঞ্চালনায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভিন পলি, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজেদুর রহমান দুলাল, উপজেলা মহিলা দলের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম শেফা, কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা নজরুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ আল ফারুক, সাবেক ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম সাহেব, যুবদলের নেতা আব্দুল কাদের, যুবদলের নেতা শাহির হোসেন শিপু, নজিপুর পৌর বিএনপির অন্যতম নেতা এ.জেড মিজান, পৌর বিএনপির নেতা আবু সুফিয়ান প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

