পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের স্ক্র্যাব শেডে আগুনের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন
সৌমিত্র সুমন,পায়রবন্দর(পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর ধানখালীতে সদ্য চালু হওয়া পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের স্ক্র্যাপ শেডে অগ্নিকাণ্ডের রহস্য উদঘাটন ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপনে ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। বিদ্যুৎ কেন্দ্রের তত্ববধায়ক প্রকৌশলী আবদুল হালিকে এ কমিটির প্রধান করা হয়েছে। এছাড়া এ কমিটি অপর দুই সদস্য হলো বিদ্যুৎ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী (মেকানিক্যাল) শওকত ওসমান ও ডেপুটি ম্যানেজার আমিনুল ইসলাম।
আগামী দুই কার্য দিবসের মধ্যে এ কমিটি তদন্ত প্রতিবেদন দাখিল করবেন। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রটির অপর তত্ত্বাবধায়ক প্রকৌশলী আশরাফ উদ্দিন।
উল্লেখ্য, রবিবার সন্ধ্যা সাড়ে ছয়টার বিদ্যুৎ কেন্দ্রের ২০ একর এরিয়ার স্ক্র্যাপ শেডে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনের লেলিহান শিখা দেখে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরে কলাপাড়া ফায়ার সার্ভিসের দুটি টিম, বিদ্যুৎ কেন্দ্রের দুটি টিম, নৌ-বাহিনীর একটি টিম ও সেনাবাহিনীর প্রচেষ্টায় রাত এগারোটার দিকে আগুন নিয়ন্ত্রনে আসে।
পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী (মেকানিক্যাল) ও তদন্ত কমিটির সদস্য শওকত ওসমান বলেন, তদন্ত কমিটি গঠনের পরই আমরা তদন্ত কার্যক্রম শুরু করেছি। আশা করছি দুই দিনের মধ্যেই তদন্ত প্রতিবেদন দাখিল করা যাবে।
পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আশরাফ উদ্দিন বলেন,
অগ্নিকান্ডের ঘটনায় মূল প্লান্টের কোন ক্ষয়ক্ষতি হয়নি। বিদ্যুৎ উৎপাদন কার্যক্রমে কোন বিঘ্ন ঘটেনি। জাতীয় গ্রীডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম স্বাভাবিক রয়েছে। অগ্নিকান্ডে মূল্যবান কোন যন্ত্রপাতির ক্ষয়ক্ষতি না হলেও পরিত্যক্ত বেশ কিছু স্ক্র্যাপসহ লোহা-লক্কর পুড়ে গেছে।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?
হ্যাঁ
না
মন্তব্য নেই
0%
0%
0%
Popular Posts
Archive
Please select a date!
Submit

