Dark Mode
Saturday, 20 June 2026
ePaper   
Logo
পঞ্চগড়ে ফেনসিডিল মিললো মরিচের বস্তায়,মাদক ব্যবসায়ী আটক

পঞ্চগড়ে ফেনসিডিল মিললো মরিচের বস্তায়,মাদক ব্যবসায়ী আটক

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি

পঞ্চগড়ের দেবীগঞ্জে কাঁচা মরিচের বস্তায় করে ফেনসিডিল পাচার করার সময় আফতাব হোসেন সাজু(৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

বৃহস্পতিবার (২ মে) বিকেল সাড়ে চারটায় উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ বাজারে আটক করা হয় আফতাব হোসেনকে।

এসময় তার কাছ থেকে আনুমানিক চার লাখ টাকা বাজার মূল্যের ১৮৪পিস ফেনসিডিল, পাঁচ বস্তা কাঁচা মরিচ ও একটি মুঠোফোন জব্দ করা হয়।

আটক আফতাব হোসেন সাজু রংপুর কতোয়ালি থানাধীন আলমনগর এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আফতাব হোসেন পাঁচ বস্তা কাঁচা মরিচ ঢাকা পাঠানোর উদ্দেশ্যে শাপলা এন্টারপ্রাইজ নামে ঢাকাগামী একটি বাসে বুকিং দেয়ার জন্য কাউন্টারে যায়। এলাকায় নতুন এবং চলাফেরা সন্দেহজনক হওয়ায় একটি মরিচের বস্তা খুলে পঁচিশটি ফেনসিডিল পায় কাউন্টারে থাকা লোকজন। এসময় স্থানীয়রা আফতাব হোসেনকে মরিচের বস্তা এবং ফেনসিডিল সহ চিলাহাটি ইউনিয়ন পরিষদে আটকে রেখে পুলিশে খবর দেয়। পুলিশ মাদক ব্যবসায়ীকে আটকের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মাদক সহ তাকে আটক করে থানায় নিয়ে আসে।

মাদক ব্যবসায়ী আটকের বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, "আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!